বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগ!
স্পোর্টস ডেস্ক : বর্ণবাদের অভিযোগের ঘটনায় স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। গত বছর বোর্ডের বিরুদ্ধে সাবেক জাতীয় ক্রিকেটার মজিদ হক প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্ত প্রতিবেদন আজ প্রকাশিত হওয়ার কথা।
সেই প্রতিবেদন প্রকাশের আগেই বোর্ডের সবাই একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।
২০১৫ সালের বিশ্বকাপ থেকে হুট করেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল মজিদ হককে। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তার। ফলে ৫৪ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে থেমে যায় তার ক্যারিয়ার। গতবছর মজিদ অভিযোগ তোলেন, বোর্ডের বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি।
মজিদের অভিযোগে সায় দেন তার সাবেক সতীর্থ কাশিম শেখ। দুজনই জানান, পুরো ক্যারিয়ারজুড়েই বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তারা। এ অভিযোগের ভিত্তিতে স্পোর্টস্কটল্যান্ড তদন্ত কমিশন গঠন করে। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তারা বর্ণবৈষম্যের প্রমাণ পেয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
শুধু তাই নয়, বোর্ডের সবার পদত্যাগ করে দেওয়া বিবৃতিতেও বর্ণবাদের অভিযোগের সত্যতার পরোক্ষ প্রমাণ রয়েছে। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী গর্ডন আর্থুরকে দেওয়া পদত্যাগপত্রে তারা লিখেছেন, ‘এই প্রতিবেদন থেকে যা আসবে, সেসব কার্যকরী করতে বোর্ড বদ্ধপরিকর ছিল।’
সেখানে আরও বলা হয়, ‘যারাই ক্রিকেট স্কটল্যান্ডে বর্ণবাদ অথবা যেকোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে প্রয়োজনীয় উন্নতির জন্যই আমাদের সরে দাঁড়ানো উচিত।’
(ওএস/এএস/জুলাই ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
- ‘পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








