‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন হরহামেশাই দেখা যায় ১৮০ ছাড়ানো দলীয় সংগ্রহ। এমনকি ১৮০ রানের বেশি করেও জয়ের নিশ্চয়তা থাকে না অনেকসময়। কিন্তু সে তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ দল। এখনও গড়পড়তা দেড়শ রানের আশপাশেই থাকে টাইগাররা।
এর বড় কারণ দলে পাওয়ার হিটারের অভাব। প্রায় সব দলেই এক-দুজন করে এমন ব্যাটার রয়েছে যারা আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে কয়েক ওভারের মধ্যে পুরো দৃশ্যপট বদলে দিতে পারেন। কিন্তু বাংলাদেশ দলে নেই এমন কোনো ব্যাটার। যে কারণে দলীয় সংগ্রহও তেমন বড় হয় না।
এ বিষয়ে অসহায়ের আর্তনাদই শোনালেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অন্যতম নিয়মিত মুখ ও ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তার মতে, বাংলাদেশিদের পক্ষে আন্দ্রে রাসেল বা কাইরন পোলার্ডদের মতো পাওয়ার হিটার হওয়া সম্ভব নয়।
রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হওয়ার মিরপুরে সংবাদমাধ্যমে মেহেদি বলেছেন, ‘বেসিক্যালি আমরা বাংলাদেশি। আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলেই আন্দ্রে রাসেল বা (কাইরন) পোলার্ড হতে পারবো না। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, সেখান থেকে যত বেশি উন্নতি করা যায়।’
এ সমস্যা সমাধানে পাওয়ার হিটিং কোচের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’
মেহেদি আরও যোগ করেন, ‘আমরা প্রায় ১৫ বছরের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেতো। যেহেতু হচ্ছে না, এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবে না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে।’
(ওএস/এসপি/জুলাই ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
- নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
- ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
- নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
- শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্ন
- ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
- আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
- ‘পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








