E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীলঙ্কাই এশিয়া কাপের আয়োজক, খেলা হবে আমিরাতে

২০২২ জুলাই ২৮ ১৩:৪৩:১১
শ্রীলঙ্কাই এশিয়া কাপের আয়োজক, খেলা হবে আমিরাতে

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে এলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব থাকছে শ্রীলঙ্কার কাঁধেই। তবে খেলা তাদের দেশে হবে না। শ্রীলঙ্কার আয়োজনে এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে।

বুধবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর। এসিসির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়া কাপ।

শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটময় অবস্থা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। উল্টো ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেশটির অবস্থা। বিশেষ করে জ্বালানি তেলের সংকটে কঠিনভাবে ভুগছে তারা। এছাড়া নেতৃত্বের পালাবদলেও ঠিক স্থিতিশীল হতে পারছে না দেশটি।

তাই সবকিছু বিবেচনা করেই শ্রীলঙ্কাকে আয়োজক রেখে আরব আমিরাতের মাঠে এশিয়া কাপ খেলানো হবে এবার। যার ফলে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আমিরাতে হবে এশিয়া কাপের খেলা। এর ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের সবশেষ এশিয়া কাপও হয়েছিল আমিরাতে।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test