‘পাড়ার খেলা নয় যে একে-ওকে খেলিয়ে দিলাম’
স্পোর্টস ডেস্ক : গত এক দশকে বাংলাদেশ ক্রিকেট দল যতটা এগিয়েছে, ঠিক যেন ততটাই পিছিয়েছে জিম্বাবুয়ে। এক সময় এ দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, এখন সেটিকে একপেশেই বানিয়ে ফেলেছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের সামনে দাঁড়াতেই পারে না জিম্বাবুয়ে।
সবশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডেতে হেরেছিল বাংলাদেশ। এরপর থেকে গত নয় বছরে ১৯ বারের চেষ্টায় একবারও শেষ হাসি হাসতে পারেনি জিম্বাবুয়ে। এবার সেই সংখ্যাকে ২২-এ উন্নীত করতে আবারও জিম্বাবুয়ে সফরে গিয়েছে টাইগাররা।
একে তো প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল, যাদের বিপক্ষে রয়েছে সাম্প্রতিক সময়ে ১৯ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি। এর সঙ্গে আবার সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তাই অভিজ্ঞদের বসিয়ে তুলনামূলক তরুণদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের সামনে।
কিন্তু সেদিকে সায় নেই টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তার সোজাসাপটা কথা, প্রতিপক্ষ যে বা যারাই হোক না কেন, জয়ের জন্য সেরা দল নিয়েই নামবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট হওয়ায় এখানে যাকে-তাকে খেলিয়ে দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তামিম।
শুক্রবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশের ওয়ানডে দল। দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ...এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে। যারা ক্যাপেবল, তারাই সুযোগ পাবে ১৫ জনে বিশেষত। আর সেরা একাদশ আমরা বেছে নেবো।’
তিনি আরও বলেন, ‘আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ।’
এ বিষয়ে তামিমের শেষ কথা, ‘১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে। কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, পাড়ার কোনো খেলা না যে আমি একে-ওকে খেললাম। যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে।’
এসময় সিরিজের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা একই থাকবে, জেতার। আমি সবসময় একটা কথা বলি- কে আগে আছে বা পরে, এটা বিষয় না। অবশ্যই ওদের চেয়ে আমরা ভালো দল, কিন্তু ওদের মাটিতে খুব সহজে হারিয়ে দেওয়া যাবে না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন, পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।’
তামিম আরও বলেন, ‘আমাদের রিল্যাক্স করার কোনো সুযোগ থাকবে না। যদি ভালো করতে চাই প্রথম বল থেকে সুইচ অন থাকতে হবে। অবশ্যই আমরা ভালো দল। কিন্তু খেলা জেতা-হারা নির্ভর করে কে ভালো খেলছে সেটার ওপর- কে ভালো দল সেটা না।’
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








