E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আলবেনিয়াকে হারালো বাংলাদেশ

২০২২ আগস্ট ০৩ ১৩:৫৩:১২
আলবেনিয়াকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে চলতি ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে আলবেনিয়াকে ৩.৫-০.৫ গেম পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে আলবেনিয়ার আন্তর্জাতিকমাস্টার পেসকো লাম্বি, আন্তর্জাতিকমাস্টার আশিকু ফ্রাঙ্ক ও ভেলেসনা জিনোকে পরাজিত করেন।

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার মেহমেতি দ্রিতানের সাথে ড্র করেন। ওপেন বিভাগে বাংলাদেশ দল পাঁচ খেলায় সাত পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে রয়েছে। অপর দিকে মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ৪-০ গেম পয়েন্টে জ্যামাইকাকে পরাজিত করে।

মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও উম্মে তাসলিম প্রতিভা তালুকদার যথাক্রমে জ্যামাইকার মহিলা আন্তর্জাতিকমাস্টার মিলার রাচেল, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ক্লাকি আদানি, কুরউইন নিকাইলা ও ওয়াটসন গ্যাব্রিয়েলাকে পরাজিত করেন।

মহিলা দল ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫৮তম স্থানে রয়েছে। আজ (বুধবার) ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ডেনমার্কের বিপক্ষে এবং মহিলা বিভাগে বাংলাদেশ দল ইরানের বিপক্ষে খেলবে।

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test