শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান
স্টাফ রিপোর্টার : ৭টি ক্যাটাগরিতে ২০২২ সালের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেয়া হলো ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গনভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির অনুমতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ এবং স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী হাবলু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এরপর প্রদর্শন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী নিয়ে তৈরী করা প্রমান্য চিত্র ‘এক আলোর পথযাত্রী শেখ কামাল’।
পরে ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে স্মৃতি চারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী হাবলু ও বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। এরপর অনুষ্ঠনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মনোনীত ৭টি ক্যাটাগরির ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
ক্রীড়াবিদ ক্যাটাগরিতে ক্রিকেটার লিটন কুমার দাসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। এছাড়া একই ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা।
উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী ও ক্রিকেটার মোহাম্মদ শরীফুল ইসলাম। পেসার শরীফুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে জিম্বাবুয়ে সফরে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভাই আশরাফুল ইসলাম।
ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের পরিকল্পনাকারী ও সংগঠক মো: সাইদুর রহমান প্যাটেল ও আবাহনী ক্রীড়া চক্রের নারী বিষয়ক ক্রীড়া সম্পাদক নাজমা শামীম।
ক্রীড়া এসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। বিওএ’র পক্ষে পুরস্কারটি গ্রহণে করেন সংস্থাটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
ক্রীড়া পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপদেষ্টা নাসির আহমেদ চৌধুরী। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক কাশীনাথ বসাকের হাতে তুলে দেয়া হয় শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২।
সবশেষে আজীবন সম্মাননা তুলে দেয়া হয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে আবাহনী সমাজ কল্যাণ সমিতি গড়ে তোলা সংগঠক হারুনুর রশীদের হাতে। ১৯৭২ সালে তরুণ মেধাবী ক্রীড়া সংগঠক শেখ কামালের নেতৃত্বে ওই কল্যাণ সমিতি রপান্তরিত হয় ‘আবাহনী ক্রীড়াচক্র’ হিসেবে। ওই ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকও ছিলেন হারুনুর রশীদ।
পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার আগে ‘শেখ কামাল’ শীর্ষক সচিত্র স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবশেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গত বছর প্রথমবারের মত জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের প্রবর্তন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এর আগে ২০২০ সাল থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মত সরকারীভাবে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন শুরু করে এবং মন্ত্রণালয়ের প্রস্তাবনার প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ শেখ কামালের জন্মদিন ৫ আগস্টকে ‘ক’ শ্রেণীভূক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








