বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল না করলে নিষিদ্ধ হবেন সাকিব
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক একটি জুয়াড়ি প্রতিষ্ঠানের (বেটিং কোম্পানি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন সাকিব আল হাসান। এমনকি বেটউইনার নামে সেই বেটিং কোম্পানির সাজসজ্জা নিয়ে ছবি তুলেছেন তিনি।
বেটিং কোম্পানির সঙ্গে সাকিবের চুক্তির ঘটনায় তোলপাড় বাংলাদেশসহ আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ নিয়ে আগে থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। এমনকি কারণ জানতে চেয়ে তার কাছে চিঠিও দিয়েছিল। তবে বিসিবি সরাসরি কোনো সিদ্ধান্তের কথা এর আগে জানায়নি।
অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি জানিয়ে দিয়েছেন, বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি ছিন্ন না করলে সাকিবকে আর দলেই নেওয়া হবে না। এমনকি নিষিদ্ধ করার হুমকিও দিলেন বিসিবি সভাপতি।
আজ দুপুরের পর ধানমন্ডির নিজ কার্যালয়ে (বেক্সিকোর হেড অফিস) তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান, এশিয়া কাপের দল এবং অধিনায়কত্ব- এসব বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হতে পারে সাকিব আল হাসানকে। সে বিষয়টাই প্রথমে উঠে এলো নাজমুল হাসান পাপনের কাছে। প্রশ্ন শুনে কিছুটা রাগান্বিতভাবেই বিসিবি সভাপতি জানিয়ে দেন বেটিংয়ের সঙ্গে যুক্ত কারও সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক থাকবে না। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না। বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবে না।’
সাকিব আল হাসান যদি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি ছিন্ন না করে এবং এ কারণে অগত্য যদি তাকে না’ই পায় বাংলাদেশ দল, তাহলে এশিয়া কাপের দল নিয়েও পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপের আগে আমাদের এখন টিম সেটআপ নিয়ে যে পরিকল্পন ছিল পুরোটা আবার নতুন করে ভাবতে হচ্ছে। এছাড়া অন্য বিষয়ে আমি ভাবছি না।’
সাকিব দলে থাকাকালেও বাংলাদেশ ম্যাচ হেরেছে, তাকে ছাড়াও বাংলাদেশ দল ম্যাচ জিতেছে। যদিও সাকিবের মতো ক্রিকেটার এখন আর নেই। তবুও শৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় নয়। এ নিয়ে পাপন বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন কেউ দায়িত্বহীন না। হ্যাঁ, এটা সত্য- আমি বলি যে সাকিবের মতো খেলোয়াড় এই মুহূর্তে আমাদের দেশে নেই। এটা আমি স্বীকার করি; কিন্তু সাকিবকে নিয়ে আমরা হেরেছি আবার সাকিবকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছি। কিন্তু বেসিক কিছু জিনিস আছে সেখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। অন্তত আমি মনে করি এটা আমাদের পক্ষে সম্ভব নয়।’
(ওএস/এসপি/আগস্ট ১১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








