রেকর্ডের ছড়াছড়ির টেস্টে দ্রুততম ১১ হাজার রুটের
স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের দুইদিন যেতেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। রেকর্ড গড়া ব্যাটিংয়ের পর আইরিশদের কোণঠাসা করে রেখেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ইনিংস পরাজয় এড়াতে আরও ২৫৫ রান করতে হবে আয়ারল্যান্ডকে, হাতে ৭ উইকেট।
আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ১৭২ রানে বেঁধে রেখে ইংল্যান্ড পাল্টা ব্যাট করতে নামে। প্রথম দিনেই ১ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলে ফেলে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে তারপর থেকে খেলতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান দুই ইংলিশ ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপ।
পোপ ঝড়ের গতিতে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন ডাকেট। ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকানো মাত্রই লর্ডসে সর্বকালীন একটি টেস্ট রেকর্ড ভেঙে দেন ডাকেট। এই মাঠে ছেলেদের টেস্টে সব থেকে কম বলে ১৫০ রান করার নজির গড়েন তিনি।
এতদিন এই রেকর্ড ছিল স্যার ডন ব্র্যাডম্যানের নামে। তিনি ১৯৩০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রান করেছিলেন ১৬৬ বলে। বেন ডাকেট শেষমেশ ২৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৮ বলে ১৮২ রান করে আউট হন।
পোপ ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। ২২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০৭ বলে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন তিনি, ভেঙে দেন ইয়ান বোথামের রেকর্ড।
এতদিন ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ডাবল সেঞ্চুরির নজির ছিল বোথামের। তিনি ১৯৮২ সালে ওভালে ভারতের বিপক্ষে ২২০ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। পোপ ২০৮ বলে ২০৫ রান করে আউট হন।
এদিকে আগ্রাসী মেজাজে ব্যাট করে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন জো রুট। তিনি ৪টি চার একটি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৬ রান করে আউট হন।
লর্ডসে অর্ধশতরান করার পথে জো রুট বিশ্বের ১১ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্টে ১১ হাজার রানও পূর্ণ করে ফেলেন। অ্যালেস্টার কুকের পরে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন রুট।
জো রুটের আগে টেস্টে এই মাইলফলক টপকেছেন শচিন টেন্ডুলকার (১৫৯২১), রিকি পন্টিং (১৩৩৭৮), জ্যাক কালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), অ্যালিস্টার কুক (১২৪৭২), কুমার সাঙ্গাকারা (১২৪০০), ব্রায়ান লারা (১১৯৫৩), শিবনারায়ণ চন্দরপল (১১৮৬৭), মাহেলা জয়াবর্ধনে (১১৮১৪) ও অ্যালান বর্ডার (১১১৭৪)।
রুট সব থেকে কম সময়ে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করার রেকর্ড গড়েন। তিনি টেস্ট অভিষেকের পর থেকে ১০ বছর ১৭১ দিনে এমন মাইলফলক ছুঁয়েছেন। ১০ বছর ২৯০ দিনে কুক এমন নজির গড়েছিলেন আগে।
(ওএস/এসপি/জুন ০৩, ২০২৩)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








