পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোর শুরু হচ্ছে আজ। ট্রেডিশনাল সেমিফাইনাল আয়োজন না করে সেরা চারটি দল নিয়ে আয়োজন করা হচ্ছে সুপার ফোরের। যাতে ম্যাচ বাড়ানো যায়। এই রাউন্ডে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। এই ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব।
এ নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন সাকিব। গ্রুপ পর্বের দুই ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। লাহোরের এই মাঠেই আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ৩৩৪ রান। মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত- দু’জনই সেঞ্চুরি করেছিলেন।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে সাকিব বলেন, ‘আমরা যদি স্কোরবোর্ডে ভালো কিছু রান তুলতে পারি, তাহলে তাদের (পাকিস্তান) ওপর চাপ সৃষ্টি করা যাবে। আফগানিস্তানের বিপক্ষে যা করেছিলাম, সেটা এই ম্যাচেও করতে চাই। তবে, আমরা আজ মুখোমুখি হচ্ছি বিশ্বের এক নম্বর দলের বিক্ষে। যে কারণে আমাদের নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে হবে। তাদের শক্তি এবং দুর্বলতার বিষয়টা আমরা জানি। আমরাও এই চ্যালেঞ্জটার মুখোমুখি হতে চাই এবং এই চ্যালেঞ্জ উৎরাতে চাই।’
বাবর আজমও চেয়েছিলেন প্রথমে ব্যাট করতে। তিনি বলেন, ‘আমরাও চেয়েছিলাম প্রথমে ব্যাট করতে। তবে উইকেটে হালকা ঘাস রয়েছে। আমরা এ সুবিধাটা কাজে লাগাতে চাই। আমরা আমাদের সব পেসারদের দিকে তাকিয়ে আছি। তারা ভালো বোলিং করবে। এই ম্যাচের দিকেই তাকিয়ে আছি। চেষ্টা করবো রেকর্ড ভাঙার। তবে, ম্যাচ জয়টাই আমাদের লক্ষ্য সবার আগে।’
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ
ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৩)
পাঠকের মতামত:
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
- প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা
- ইলিশের লোভনীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, ৪ প্রতারক গ্রেফতার
- ‘রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে অর্থনীতি’
- ৪ জুন নয়, ‘জাতীয় চা দিবস’ পালন হবে ২১ মে
- লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল
- শান্ত-মোস্তাফিজে ১৩ বছর পর সিরিজ বাংলাদেশের
- পাকিস্তান ও ভারতের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
-1.gif)








