জাতীয় দলে প্রথমবারের মতো অধিনায়কত্ব, যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক : এর আগে ঘরোয়া লিগে অধিনায়কত্ব করেছেন। আবাহনীর মতো বড় দলের নেতৃত্বেও দেখা গেছে তাকে। তবে জাতীয় দলে কোনো ফরম্যাটে কখনও অধিনায়ক হননি নাজমুল হোসেন শান্ত।
অবশেষে শান্তর সামনে বড় সুযোগ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তাকে বেছে নিয়েছে বিসিবি। প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে অধিনায়কত্ব করবেন, শান্ত নিজেও বেশ রোমাঞ্চিত।
ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য খুবই গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্যের জন্যও। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা তৈরি করে দিয়েছেন, খুবই রোমাঞ্চিত এবং উপভোগ করব ইনশাআল্লাহ কাল।’
দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে টাইগার এই ব্যাটারের। ২০১৮ সালের শেষদিকে ওয়ানডে অভিষেক হওয়া এই ক্রিকেটার মনে করছেন, তার এখনও অনেক দূর যাওয়া বাকি।
শান্ত বলেন, ‘জার্নির কথা যেটা বলি, শুরু থেকে খুবই ভালো যাচ্ছে। এখনও অনেক দূর যাওয়া বাকি। উপভোগ করেছি। প্রত্যেকটা সময় উপভোগ করেছি। ভালো সময় বলেন বা খারাপ সময় বলেন। প্রত্যেকটা সময় উপভোগ করার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতে যদি ওই সুযোগ আসে দলের দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার, অবশ্যই চেষ্টা করব। এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন যে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এটা আমার এখন পর্যন্ত আসছে। ভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, আবার ভালোভাবে করার চেষ্টা করব।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন শান্ত। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, পরেরটিতে টাইগারদের ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে কিউইরা।
ঘরের মাঠে সিরিজ হারের শঙ্কা। এমন সময়ে দলে ফিরেই অধিনায়কত্বের মতো গুরুদায়িত্ব। কতটা চ্যালেঞ্জিং? শান্ত বলেন, ‘চ্যালেঞ্জ না। আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ এবং এমন অবস্থায় আমাদের টিম আছে সামনে ওয়ার্ল্ড কাপ। সবমিলিয়ে আমার কাছে মনে হয়, যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা, ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে।’
(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








