চ্যাম্পিয়ন্স লিগে মহারণ
রিয়াল না ম্যানসিটি, কে এগিয়ে যাবে সেমির পথে?
স্পোর্টস ডেস্ক : একদল সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন, অন্যদল বর্তমান চ্যাম্পিয়ন। ইউরোপ কেন, বিশ্বসেরা ক্লাবের তালিকা করলে এই মুহূর্তে প্রথম দুটি স্থানই দখল করে নেবে এই দুটি ক্লাব। একটি রিয়াল মাদ্রিদ এবং অন্যটি ম্যানচেস্টার সিটি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত দুই আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দুই দল। এবার সেমিতে নয়, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইংল্যান্ডের সেরা দুটি ক্লাব। আক্ষরিক অর্থেই বোঝা যাচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বসতে যাচ্ছে মহারণ। বাংলাদেশ সময় রাত ১টা শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে টেন-২।
আগের দুই সেমিফাইনালে রিয়াল ১, ম্যানসিটি ১। অর্থ্যাৎ, ২০২২ সালে ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে উঠেছিলো রিয়াল মাদ্রিদ। ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে প্রতিশোধ নেয় ম্যানসিটি এবং ফাইনালে উঠে যায়। এই দুই দলই চ্যাম্পিয়ন হয়েছিলেন ফাইনাল জিতে।
এবার মুখোমুখি শেষ আটে। এই মহারণে শেষ হাসি হাসবে কোন দল? জানা যাবে দুই লেগের লড়াই শেষে। তার আগে আজ প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল জায়ান্ট।
দারুণ ছন্দে থেকেই ঘরের মাঠে নামছে লজ ব্লাংকোজরা। এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ অপরাজিত কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২০২৩ সালে নিজেদের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর সিটির মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল।
গত বছর নাকি রিয়াল ফুটবলারদের সাহসিকতার অভাব ছিল। তবে এবার ছেলেদের ওপর বিশ্বাস রাখছেন রিয়াল কোচ, ‘আমাদের সাহসিকতার অভাব ছিল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে শক্ত থাকা। ম্যাচের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমার বিশ্বাস, এবার সেরা ফুটবল খেলতে পারব।’
আনচেলত্তি আত্মবিশ্বাসী হলেও সিটি বস পেপ গার্দিওয়াল রিয়ালকে কঠিন প্রতিপক্ষ মেনেই লড়াইয়ে নামছেন, ‘রিয়ালের মুখোমুখি হওয়া সব সময় কঠিন চ্যালেঞ্জের। তারা একদম ভিন্ন ধাঁচের ক্লাব এবং অতীত অভিজ্ঞতা দিয়ে এই টুর্নামেন্টে তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করে থাকে।’
এমন ম্যাচে রিয়ালের রক্ষণে হুমকি হতে পারেন সিটির কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন কিংবা আর্লিং হালান্ড। এই ত্রয়ীকে আটকাতে রণকৌশল সাজানোর কথা বলছেন রিয়ালের জার্মান ডিফেন্ডার আন্তোনি রুডিগার, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, সিটির সেরা খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে হালান্ডকে।’
(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
-1.gif)








