এবার ৩৯ বলে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে শুরু থেকেই প্রচণ্ড মারমুখী সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলারদের পিটিয়ে প্রথমে ২০ বলে হাফ সেঞ্চুরি, এরপর ৩৯ বলে তিনি ছুঁয়ে ফেলেন সেঞ্চুরির মাইলফলক।
আইপিএলে আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরবাদের মুখোমুখি হয়েছে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাট করার আমন্ত্রণ জানান বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।
আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু বোলারদের ওপর রীতিমত টর্নেডো বইয়ে দিতে শুরু করেন দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ৬ ওভার ৭৬, ৭ ওভারে তারা তুলে ফেলে ৯৭ রান। ৭.১ ওভারে পার করে ফেলে ১০০ রানের মাইফলক। ১১.২ ওভারে ছুঁয়ে ফেলে ১৫০ রান। ওভারপ্রতি রান তুলছে ১৩.২০ করে।
স্বাগতিক বোলারদের বিপক্ষে সবচেয়ে বেশি জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে উইকেটের চারদিকে পিটিয়ে খেলতে শুরু করেছেন। যার ফলশ্রুতিতে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। ৩টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার মার মারেন তিনি।
হাফ সেঞ্চুরির পর ছিলেন আরও মারমুখি। যার ফলে ৩৯ বলে পৌঁছান সেঞ্চুরির মাইলফলকে। ৯টি বাউন্ডারি এবং ৮টি ছক্কার মার মারেন তিনি। পরে অবশ্য ৪১তম বলে গিয়ে আরেকটি ছক্কা মারতে গিয়ে আকাশে বল তুলে দেন। ফ্যাফ ডু প্লেসি সেই ক্যাচটি ধরলে ৪১ বলে ১০২ রানের ইনিংসটির অবসান ঘটে।
মাত্র কয়েকদিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের রেকর্ড স্কোর গড়েছিলো। আজও বেঙ্গালুরু বোলারদের ওপর ঝড় বইয়ে দিচ্ছেন হায়দরাবাদের ব্যাটাররা।
এ রিপোর্ট লেখার সময় সানরাইজার্স হায়দারাবাদের রান ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১। ১৪ বলে ২৫ রান নিয়ে হেনরিক ক্লাসেন এবং ১ রান নিয়ে এইডেন মারক্রাম ব্যাট করছেন।
(ওএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








