‘আমরা এমনটা আশা করিনি’
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে বেশ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে তারা।
কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়ে ফেলেছে। যেটি ছিল বেশ অপ্রত্যাশিত।
প্রথম ম্যাচে রান তাড়া করে জেতে যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে প্রতিপক্ষকে ১৪৪ রানে আটকে রাখে বাংলাদেশ। কিন্তু ওই রান তাড়া করতে পারেনি তারা। ৩ বল আগেই অলআউট হয়ে গিয়ে হেরেছে ৬ রানে। এমন হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব, অবশ্যই হতাশাজনক আমাদের জন্য। ’
‘কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে। এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য ওয়েক আপ কল হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। ’
যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সাকিবের উত্তর, ‘আপনি তা বলতে পারেন। তবে আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়তো আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হলো। আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ এত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল। ’
অনেকদিন ধরেই টপ অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারছেন না। জিম্বাবুয়ে সিরিজের পর তারা ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। বৃহস্পতিবারও দুই ওপেনারের মধ্যে সৌম্য সরকার শূন্য ও তানজিদ তামিম আউট হন ১৫ বলে ১৯ রান করে। নাজমুল হোসেন শান্তও প্রত্যাশা মেটাতে পারছেন না।
কেন এমন হচ্ছে এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই। ’ এরপর তিনি বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে। ’
(ওএস/এএস/মে ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








