‘আমরা লেগ স্পিনারদের মূল্য বুঝি না’
স্পোর্টস ডেস্ক : লেগ স্পিনারদের নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের আগ্রহ পুরোনো। বাংলাদেশের প্রথম মেয়াদে তার তুরুপের তাশ ছিলেন জুবায়ের হোসেন লিখন।
এবার আসার পর রিশাদ হোসেনকে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন তিনি। অবশেষে তার চেষ্টার ফল মিলতে শুরু করেছে। গত বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিষেক হয় রিশাদের।
এরপর থেকে দলের নিয়মিত সঙ্গী তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রিশাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তাকে নিয়ে কথা বলেছেন হাথুরু।
তিনি বলেন, ‘আমার মনে হয় গত ম্যাচে সবচেয়ে আনন্দের বিষয় ছিল এটা, কারণ আমরা তাকে এক বছর ধরে সমর্থন জুগিয়েছি। জানতাম সে আমাদের ম্যাচ জেতাতে পারে। আর ওই ম্যাচ জেতা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওই দিক থেকে, এটা খুবই স্বস্তির। ’
‘আপনারা সবাই জানেন, দলে লেগ স্পিনার আনা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং। আমি কাউকে দোষ দিচ্ছি না। এটা আসলে আমাদের সংস্কৃতিতেই নেই। আমরা লেগ স্পিনারদের মূল্য বুঝি না। এমনকি প্রথম দুই ওভারেও রিশাদ রান দিয়েছে। আমার শান্তকে কৃতিত্ব দিতে হবে, এরপরও শেষ দুই ওভার করতে রিশাদকে নিয়ে এসেছে। খেলা ওখানেই বদলে গেছে। ’
যত দিন যাচ্ছে, রিশাদের উন্নতির জায়গা স্পষ্ট হচ্ছে আরও। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই বলে চারিথ আশালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। তার শেষ দুই ওভারেই বদলে গেছে ম্যাচের গতিপথ। রিশাদের আত্মবিশ্বাস এখন আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন হাথুরু।
তিনি বলেন, ‘আমার মনে হয় এখন আমরা লেগ স্পিনারদের মূল্য বুঝতে পারছি। বিশেষত দল হিসেবে, আমরা ক্যাম্পের ভেতরে তাকে সমর্থন জুগিয়েছি। আমরা তাকে দুই মাস ধরে সমর্থন জোগাাচ্ছি। তার এখন আত্মবিশ্বাস বেড়েছে। গত ম্যাচে রিশাদ যা করেছে, আমার ও দলের জন্য আনন্দদায়ক। ’
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে পাওয়া চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি শরিফুল ইসলাম। তার হাতে ছিল ছয় সেলাই। তবে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছেন শরিফুল, এমনটিই জানিয়েছেন হাথুরু।
তিনি বলেন, ‘শরিফুল আজকে বোলিং করেছে। আজকে একটা পরীক্ষার মতো দিলো। তার আরেকটু ভালো অনুভব করতে হবে বোলিংয়ে। এখন এমনিতে বল করত পারছে। আজকে হাতে কোনো ব্যান্ডেজ ছাড়াই বল করেছে। আমি আশা করি আজকের পর সে নির্বাচনের জন্য তৈরি থাকবে। ’
(ওএস/এএস/জুন ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








