বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে যা বললেন সাইফউদ্দিন
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেও, কোনো এক অজানা কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয় বিসিবির নির্বাচক প্যানেলকে। তবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে এতদিন চুপ থাকলেও, এবার মুখ খুলেছেন এই পেস অলরাউন্ডার।
২০২২ সালে ইনজুরিতে পড়ার পর অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর চলতি বছরের শুরুতে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে ফিরেছিলেন জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন টাইগার স্কোয়াডে। সর্বোচ্চ ৮ উইকেট নিয়েও বিশ্বকাপের বিমানে ওঠা হয়নি তার।
বর্তমানে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকলেও রবিবার (৭ জুলাই) এই অলরাউন্ডারকে দেখা যায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। এ সময় দল থেকে বাদ পড়া নিয়ে তিনি বলেন, অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি।
‘প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন পরিবার হয়েছে, যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি, তখন আরও বেশি খারাপ লাগে। আমার কাজেও ব্যাঘাত ঘটে, এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।’
বাংলাদেশ ক্রিকেটে খারাপ খেললে বাদ পড়ার পর খুব বেশি সময় দলের বাইরে থাকতে হয় না। এক দুই সিরিজ পর আবারও দলে সুযোগ পায় ক্রিকেটাররা। পাইপ লাইনে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ক্রিকেটার না থাকাকেই এর অন্যতম কারণ হিসেবে মনে করছেন সাইফউদ্দিন।
এই টাইগার পেস অলরাউন্ডার বলেন, সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন।
‘আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।’
(ওএস/এসপি/জুলাই ০৭, ২০২৪)
বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে যা বললেন সাইফউদ্দিন
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








