নতুন দায়িত্বে বাফুফেতে ফিরলেন ছোটন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন বছরে নতুন দায়িত্বে যোগ দিলেন নারী ফুটবল দলের প্রথম সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী এক বছরের জন্য বাফুফের এলিট ফুটবল একাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক এই প্রধান কোচ।
এই দায়িত্বকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন। বৃহস্পতিবার বাফুফে ভবনে তিনি বলেন, ‘আমি যে দায়িত্বটা পেয়েছি সেটা হলো ইয়ুথ ডেভলপমেন্ট। আমি মনে করি এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। অনেক উন্নতি করার জায়গা রয়েছে। উন্নতি করার বিষয়টাই আমার ফোকাস থাকবে। খেলোয়াড়দের যেন উন্নতি হয় এবং তারা ভালো খেলায়াড় হয়। তারা ভালো মানুষ হয়ে যেন অনেক উচুতে পৌঁছাতে পারে এটাই আমার মূল লক্ষ্য। ’
‘প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের মূল লক্ষ্যই থাকবে খেলোয়াড়দের উন্নতি করা। আমরা খেলোয়াড়দের উন্নয়নের জন্য কাজ করে যাবো। ’
বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়াঅব্দি; বাংলাদেশ আলাদা করে প্রতিষ্ঠা করেছে নিজেদের। ঘরে আসে ২০১৫, ২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়ন ট্রফি। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ২০১৮ ও ২০১৯ সালে রানার্স আপ।
২০১৮ সালে প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ২০১৬-১৭ সালে সিনিয়র সাফে হয় রানার্স আপ। দেশে তৈরি হয় নারী ফুটবলের জাগরণ। ২০২২ সিনিয়র সাফের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মুকুটে সবশেষ পালকটি যোগ করেছিলেন ছোটন। সেই ছোটনের হাতে নতুন ফুটবলার গড়ার দায়িত্ব তুলে দিয়েছে বাফুফে।
এই দায়িত্ব নিজের সেরাটা দিয়েই পালন করবেন বলে জানিয়েছেন তিনি। ছোটন বলেন, ‘আমরা এখানে কাজ করবো। এটাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া আর কোনো চাপ নেই। আমি আগেও অনেকবার বলেছি ২০০৮ সালে আমি ছিলাম জাতীয় দলের সহকারী কোচ। সেখান থেকে আমাদের দেওয়া হয় নারী দলের কোচের দায়িত্ব। তখন মহিলা ফুটবলের অবস্থা সবাই জানেন। সেখানে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি মহিলা ফুটবলের উন্নয়নের জন্য। ’
‘মহিলা ফুটবল যখন সাফ চ্যাম্পিয়ন হয়ে আসে সেখান থেকে আমি সরে আসি। আমি সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নেই। গত লিগে আপনারা দেখেছেন সেনাবাহিনী নারী ফুটবল দল বেশ ভালো করেছে। এখানেও যেহেতু সবাই তরুণ ট্যালেন্ট। তারা ভালো কিছুর আশায় এখানে আসে। আমাদের মূল লক্ষ্য থাকবে তাদের ভালো ফুটবলার হিসেবে তৈরি করা। বাংলাদেশে যেন ভালো ফুটবলার তৈরি হয়, জাতীয় দল যেন শক্তিশালী হয় এবং তাদের ভবিষ্যত যেন ভালো হয় সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করবো। ’
ছোটন আরও বলেন, ‘প্রতিটা কাজই চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে হবে। এবং সেই চ্যালেঞ্জ উৎরে যেতে হবে। এর আগেও আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। সেখানেও চ্যালেঞ্জ ছিল। এখানে কাজের অনেক সুযোগ রয়েছে কারণ এখানে যারা আছে সবাই নতুন। তারা ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছে, তাদের সেই স্বপ্নের প্রতিফলন ঘটানো এবং তাদের ভালো অবস্থানে আমাদের নিয়ে যেতে হবে। ’
(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








