মায়োর্কাকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল
স্পোর্টস ডেস্ক : মায়োর্কার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেললেও গোল পাওয়া হচ্ছিলো না রিয়াল মাদ্রিদের। সেই ডেডলক দ্বিতীয়ার্ধে গিয়ে ভাঙলেন জুড বেলিংহ্যাম।
হাল ছাড়েনি মায়োর্কাও। তবে যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে বিদায় নিতে হলো তাদের।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল। বিরতির পর বেলিংহ্যামের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে আত্মঘাতী গোল করেন মায়োর্কার ভালিয়েন্ত। তিন মিনিট পর শেষ পেরেকটি ঠুকে দেন রদ্রিগো। আগামী রোববার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের সেরা ক্লাবটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল। তবে লুকাস ভাসকেসের দারুণ শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। সপ্তম মিনিটে তাকে একা পান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি তারকার শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। এরপর সুযোগ আসে আরও কয়েকটি। তবে গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়ান গ্রাইফ।
বিরতির পর গিয়ে ডেডলক ভাঙেন বেলিংহ্যাম। ৬৩তম মিনিটে ভিনিসিয়ুস থেকে আসা বল হেড নেন রদ্রিগো। কিন্তু সেটি পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি শট নেন এমবাপ্পে। সেটি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। পরে বেলিংহ্যামের শটও আর ফেরাতে পারেননি। ইংলিশ মিডফিল্ডারের এই শট সহজেই খুঁজে নেয় জাল।
গোল হজম করেও প্রতিরোধের চেষ্টা করে মায়োর্কা। কিন্তু যোগ করা সময়ে তাদের সেই আশা ভেস্তে যায়। রিয়ালের শট আটকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালিয়েন্ত। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান রদ্রিগো। ভাসকেসের বাড়ানো ক্রস থেকে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








