বিপিএল ২০২৫
খুলনাকে হেসে খেলে হারালো রাজশাহী
স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগাস। সিলেটে নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিলেন মিরাজরা। তবে এই ম্যাচে খুলনাকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এটি তাদের দ্বিতীয় জয়। ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা।
শুক্রবার (১০ জানুয়ারি) আগে ব্যাট করে খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয় খুলনা। এতে ২৮ রানের জয় পেয়েছে রাজশাহী।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায়। ইনিংসের পঞ্চম বলে সাজঘরে ফেরেন উইলিয়াম বোসিসটো (৬)। এদিন ম্যাচে আলো ছড়াতে পারেননি মিরাজও। ৭ বলে ১ রান করেন তিনি। তবে অপর প্রান্ত থেকে রান তোলোর চেষ্টা করেন আরেক ওপেনার নাঈম। তবে ২৪ বলে ২৬ রান করে আউট হন তিনি।
এরপর খুলনা শিবিরের হাল ধরার চেষ্টা করেন আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ৩০ বলে ৩৩ রান করে আফিফ এবং ১১ বলে ১৮ রান করে আউট হন অঙ্কন।
পিচে এসে ব্যাট চালাতে থাকেন ইমরুল কায়েস। কিন্তু ৬ বলে ১৭ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। ৪ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন আবু হায়দার। এতে দলীয় ১১২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা।
শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ (৯), নাসুম আহমেদ (১৮) ও সালমান এরশাদ ৫ রানে আউট হলে ৩ বল হাতে থাকতে ১৫০ রানে অলআউট হয় খুলনা। এতে ২৮ রানের জয় পেয়েছে রাজশাহী।
দুর্বার রাজশাহীর হয়ে তাসিকন আহমেদ, সোহাগ গাজী ও রায়ার্ন বার্ল দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও জিসান আলম, এসএম মেহরাব, মৃত্যুঞ্জয় চৌধুরি একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে শুরু এনে দেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। দুজনের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে পারে রাজশাহী। ২০ বলে ২৭ রান করে হারিস আউট হন।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়। ৭ রান করে এই ডান হাতি ব্যাটার। ৫ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরাব। এরপর ২২ বলে ২৩ রান করে জিশান আউট হলে দলীয় ৬৭ রানে ৪ উইকেট হারায় রাজশাহী।
এরপর রাজশাহী শিবিরের হাল ধরেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে রাজশাহী। তবে ফিফটি তুলতে পারেননি ইয়াসির। ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন এই ডান হাতি ব্যাটার। এরপর ব্যাটে এসে ৪ বলে ১৪ রান তোলেন আকবর।
শেষ পর্যন্ত আকবরের ৯ বলে ২১ রান এবং রায়ান বার্লের ২৯ বলের অপরাজিত ৪৮ রানে ভর করে ১৭৮ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী।
(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
-1.gif)








