লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি বেশিক্ষণ।
একের পর এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে লেগানেস। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে অভিভূত হন গন্সালো গার্সিয়া। ব্যবধান গড়ে দিয়ে রিয়ালকে তোলেন সেমিফাইনালে।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের উদ্বোধনী গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের এন্দ্রিক। পরে জোড়া গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান হুয়ান ক্রুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন গার্সিয়া।
সামনে মাদ্রিদ ডার্বি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থাকায় আজ মাঠে নামানো হয়নি নিয়মিত একাদশের অনেককেই। তারপরও এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ১৮তম মিনিটে তাদের লিড এনে দেন মদ্রিচ। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে মদ্রিচকে বক্সে খুঁজে নেন রদ্রিগো। নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ক্রোয়াট মিডফিল্ডার।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাস প্রতিপক্ষের কারও পা ছুঁয়ে পেয়ে যান তিনি। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেগানেসের ব্যবধান কমান হুয়াস ক্রুস। রিয়ালের বক্সে ইয়াকোবো রামনের হাতে বল লাগায় পেনাল্টি পায় স্বাগতিকরা।
বিরতির পর পাল্টা আক্রমণে ঝড় তোলে লেগানেস। রক্ষণভাগ শক্ত রেখে তারা সমতায় ফেরে ৫৯তম মিনিটে। ক্রুসের শট ফেরলান্দ মন্দির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের। পাঁচ মিনিট পর সুযোগ পান ভিনিসিয়ুস। পায়ের কারিকুরিতে বল টেনে নিয়ে গোলরক্ষকের সামনে থেকে শট নিলেও পোস্টে লেগে প্রতিহত হয়।
চেষ্টা চালাতে থাকে রিয়াল। তার সুফল পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দলকে এগিয়ে নেন গার্সিয়া। সেবায়োসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সেই বল উপরে তুলে দেন ব্রাহিম দিয়াস। দারুণ হেডে জাল খুঁজে নিয়ে উল্লাসে ভাসেন কাস্তিয়ার এই তরুণ।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








