‘পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে’
স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ, ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেই পাকিস্তানই কি না ৮ দলের মধ্যে হলো অষ্টম। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হলো। শুধু তাই নয়, অত্যন্ত বাজে পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। যে কারণে যারপরনাই ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা।
পাকিস্তানের সাবেক অধিনায়ক, বুমবুমখ্যাত শহিদ আফ্রিদি সম্ভবত সবচেয়ে বেশি ক্ষুব্ধ হওয়া ক্রিকেটারদের একজন। তিনি মন্তব্য করে দিলেন, ‘পাকিস্তান ক্রিকেট এখন রয়েছে আইসিইউতে।’ কেন তিনি এমন মন্তব্য করলেন? সে ব্যাখ্যাও দিয়েছেন। বললেন, ‘সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণেই মূলত আইসিইউতে পৌঁছে গেছে।’
সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি মূলত পাকিস্তানের পুরো ক্রিকেট ব্যবস্থারই সমালোচনা করেছেন। ক্রিকেটারদের চেয়ে তার সমালোচনার লক্ষ্যবস্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফ্রিদি দাবি করছেন, এখানে শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতি সেই একই থাকে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা হয়েছে, সেখানে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার শাদাব খানকে। সালমান আলি আগা অধিনায়ক এবং শাদাব খানকে করা হয়েছে সহ-অধিনায়ক। শহিদ আফ্রিদি তুমুল সমালোচনা করলেন এ সিদ্ধান্তের।
আফ্রিদি বলেন, ‘কিসের ভিত্তিতে শাদাব খানকে দলে নেয়া হয়েছে? ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স কী? অন্য কোন কারণে তাকে দলে ফিরিয়ে আনা হলো?’
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডই পার হতে পারেনি, যা এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মাহসিন নাকভির জন্য বড় একটি ধাক্কা খাওয়ার মত। মূলত তিনি গত কয়েক মাস ধরে দাবি করে আসছিলেন, যে এবার টুর্নামেন্টের জন্য তারা ভালো দল গঠন করেছেন। এই প্রেক্ষিতেই আফ্রিদি নাকভিকে একহাত নিয়েছেন।
একটি ইভেন্ট চলাকালীন মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে শহিদ আফ্রিদি বলেন, ‘সব সময়ই আমরা প্রস্তুতির কথা বলে থাকি; কিন্তু যখন একটি ইভেন্ট আসে এবং আমরা ফ্লপ হই, তখন বলা হয় অস্ত্রোপচারের কথা। ফ্যাক্ট হলো, পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে রয়েছে। কারণ, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা।’
পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভির সমালোচনা করে তিনি বলেন, ‘প্রত্যেকবারই যিনি পিসিবি চেয়ারম্যান হন, তিনিই মনে করেন যে, সব কিছু ঠিক করে দিতে পারবেন। কিন্তু মানুষ বদলে গেলেও, সিস্টেমের কেন বদল হয় না। বোর্ডের সিদ্ধান্ত এবং পলিসির কোনো ধারাবাহিকতা নেই, কোনো নিয়ম-নীতি নেই।’
শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শহিদ আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণার পাশাপাশি, নির্বাচক কমিটি মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় এবং তার জায়গায় আগা সালমানকে নেতৃত্বের দায়িত্ব দেন।
আফ্রিদি এ সিদ্ধান্তে একেবারেই খুশি নন এবং তার দাবি, ‘আমরা একের পর এক অধিনায়ক পরিবর্তন করি। কোচ এবং কিছু খেলোযাড়ও পরিবর্তন করি। কিন্তু তাদের দায়িত্ব কী, জবাবদিহীতা আছে কি না সে সব সামনে আসা দরকার। বোর্ডের কর্মকর্তাদেরও তো কোনো জবাবদিহিতা নেই।’
নিয়মিত কোচ এবং অধিনায়ক পরিবর্তনের সমালোচনা করে আফ্রিদি বলেন, ‘আমাদের ক্রিকেট কিভাবে এগুবে? যখন কোচ এবং অধিনায়করা দেখেন তাদের ঘাড়ের ওপর খোলা তরবারি ধরে রাখা হয়েছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারমান মাহসিন নাকভিকে নিয়েও কথা বলেছেন আফ্রিদি। তার মতে, নাকভি একজন ইতিবাচক মানুষ। তবে সত্য হলো তিনি আসলে ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না।’
মাহসিন নাকভি নিজেই নিজেই স্বীকার করেছিলেন, তিনি ক্রিকেট সম্পর্কে কম জানেন। আফ্রিদির দাবি, ‘কিছুদিন আগে লাহোরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। মাঠের উন্নয়ন, গাদ্দাফি স্টেডিয়ামে কাজ, সবই বেশ ভালো এবং সুন্দর। তিনি কাজ করেছেন এবং আরও কাজ করতে চান; কিন্তু তিনি এটাও বলেছেন যে, ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না। যখন আপনি ক্রিকেট সম্পর্কে জানেন না, তখন আপনার উচিত ভালো, টেকনিক্যাল মানুষদের সঙ্গে কাজ করা, যাদের খেলাধূলার সঙ্গে সম্পর্ক আছে।’
মাহসিন নাকভিকে পরামর্শও দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘তিনি পাকিস্তান ক্রিকেটের ভালো করতে চান। তবে তাকে পরামর্শ দেবো, তিনি কখনোই তিনটি কাজ একসঙ্গে করতে পারবেন না। তার প্রয়োজন একটি কাজের দিকে ফোকাস করা। কারণ পিসিবি চেয়ারম্যানশিপ একটি ফুল টাইম জব।’
(ওএস/এএস/মার্চ ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








