নতুন অধিনায়কের নাম ঘোষণা দিল্লি ক্যাপিটালসের
স্পোর্টস ডেস্ক : লোকেশ রাহুলকে পেছনে ফেলে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেন অক্ষর প্যাটেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
৩১ বছর বয়সী অক্ষর ২০১৯ সালে প্রথমবার দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এবং তারপর থেকে দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত ছয় মৌসুমে তিনি ৮২ ম্যাচে ৯৬৭ রান করার পাশাপাশি ৭.০৯ ইকোনমি রেটে ৬২টি উইকেট সংগ্রহ করেছেন।
দলের নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গ্রান্ধি বলেছেন, ‘আমরা অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি ২০১৯ সাল থেকে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ এবং এই দলের মূল্যবোধের প্রতিফলন ঘটান। গত দুই মৌসুমে তিনি ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন, এবং এখন স্বাভাবিকভাবেই অধিনায়কের ভূমিকায় এগিয়ে যাচ্ছেন। আমাদের কোচিং স্টাফ ও অভিজ্ঞ নেতৃত্ব গোষ্ঠীর পূর্ণ সমর্থন তার সঙ্গে রয়েছে। আমি নিশ্চিত, এই নতুন দায়িত্বে তিনি দুর্দান্ত কাজ করবেন।’
নতুন অধিনায়কত্ব পাওয়ার পর অক্ষর প্যাটেল বলেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য মালিকপক্ষ ও কোচিং স্টাফের প্রতি আমি কৃতজ্ঞ। ক্যাপিটালসের হয়ে খেলার সময় আমি একজন ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি এবং এখন নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ও আত্মবিশ্বাসী মনে করছি।’
১৫০টি আইপিএল ম্যাচে অক্ষর প্যাটেল ১৬৫৩ রান ও ১২৩ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে ৫ বলে ৪ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি একটি দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর তিনি একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
দিল্লি ক্যাপিটালস তাদের আইপিএল মিশন শুরু করবে ২৪ মার্চ। বিশাখাপত্তনমে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচ অক্ষর প্যাটেলের দলের।
(ওএস/এএস/মার্চ ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- অসমাপ্ত কোরবানী
- ‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে থাকবে নেইমার
- ১০০ দিনে নতুন সরকারের অর্থনীতি
- ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না’
- হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
- শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








