বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে কলকাতায় আজ শুরু আইপিএল
স্পোর্টস ডেস্ক : আইপিএলের যাত্রাটা শুরু হয়েছিলো ইডেন গার্ডেন্স থেকে। সেই ২০০৮ সালে। আইপিএল শুরুর প্রথমদিনই কলকাতার ইডেন গার্ডেন্সে ঝড় তুলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ১৫৮* রানের সেই ঝড় এখনও ইতিহাস হয়ে আছে আইপিএলে।
দীর্ঘ সময় পর এবার আবারও কলাকাতা থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে আইপিএল। তবে এবার মাঠে ব্যাট-বলের ঝড়ের চেয়ে আগে থেকে বয়ে চলা প্রাকৃতিক ঝড় নিয়ে চিন্তিত সবাই। বৃষ্টির কারণে আগেরদিন অনুশীলন করতে পারেনি উদ্বোধনী ম্যাচের দুই প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা।
বৃষ্টির শঙ্কা রয়েছে আজ ম্যাচ শুরুর দিনও। সেই শঙ্কা মাথায় নিয়েই আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
কলকাতার আবহাওয়া দপ্তর আজ শনিবার ‘কমলা সতর্কতা’ জারি করেছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের সময় বৃষ্টি হলে কী হবে, তা ভেবে উৎকণ্ঠা বাড়ছে ক্রিকেট ভক্তদের মধ্যে।
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি। শনিবার তেমনটা হলে ১৮ বছরের ইতিহাসে প্রথম উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। নিয়ম অনুযায়ী, সর্বনিম্ন পাঁচ ওভারের ম্যাচ করা যায়। সেই ম্যাচ শুরু হওয়ার শেষ সময় রাত প্রায় সাড়ে ১১টা। খেলা হবে রাত সাড়ে ১২টার কিছু পর।
আইপিএলের গত আসরে শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে শিরোপা ঘরে তোলে কলকাতা। এবার অবশ্য নেতৃত্বে পরিবর্তন এসেছে। আয়ারের জায়গায় দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। আয়ার ফিরে গেছেন পাঞ্জাব কিংসে। পাঞ্জাবের নেতৃত্বেও দেখা যাবে তাকে।
নতুন অধিনায়ক পেয়েছে আজকের ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। গত মৌসুমের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের স্থলাভিষিক্ত হয়েছেন রজত পাতিদার।
নতুন করে শুরু করতে যাওয়া দলটি বরাবরের মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার। ব্যাটিংয়ে অভিজ্ঞ বিরাট কোহলির সঙ্গে রয়েছেন দেবদূত পাড্ডিকাল, জিতেশ শর্মার মতো প্রতিভাবানরা। বোলিং বিভাগ সামলাবেন ভুবনেশ্বর কুমার-জশ হ্যাজেলউডরা।
পিছিয়ে নেই রহমানউল্লাহ গুরবাজ, কুইন্টন ডি কক, সুনিল নারিন, আন্দ্রে রাসেলদের নিয়ে গড়া কলকাতাও।
(ওএস/এএস/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








