রেকর্ডবুক এলোমেলো করে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : শারমিন আক্তারের সঙ্গে তৃতীয় উইকেটে রেকর্ড জুটির পর দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড গড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। পরে তারা গড়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
এই রেকর্ড চলতে থাকে ম্যাচের শেষ পর্যন্ত। বিশ্বকাপ বাছাইপর্বে আজ থাইল্যান্ড নারী দলকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
আজ পাকিস্তানের লাহোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। যা তাড়া করতে নেমে ৯৩ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান করে ফেলে থাইল্যান্ড। নবম ওভারে চানিদা সুথিরুয়াং বিদায় নিলে জুটিটি ভাঙে। সঙ্গে পতনও শুরু হয় তাদের। দুই প্রান্ত থেকে দারুন বোলিংয়ে একের পর এক উইকেট তুলতে থাকেন ফাহিমা ও সুমনা। ৫টি করে উইকেট নিয়ে তারা থাইল্যান্ডকে গুটিয়ে দেন স্রেফ ৯৩ রানে।
সঙ্গে নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তিও গড়েন এই দুজন। সুমনা ৫ উইকেট নিতে খরচ করেন ৭ রান। আর ২১ রান দেন ফাহিমা।
এর আগে চতুর্থ ওভারে ৮ রানে তানজিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন শারমিন ও ফারজানা। ১৪১ বলে তারা যোগ করেন ১০৪ রান। ৭৫ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৩ রানে ফারজানা বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর শারমিনকে সঙ্গ দেন জ্যোতি। দ্রুত ব্যাট চালাতে থাকেন তিনি।
৭৫ বলে পঞ্চাশ স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শারমিন। তবে এর আগেই দ্রুত রান তুলে শতক পূর্ণ করে নেন জ্যোতি। ৭৮ বলে তিনি শতক পূর্ণ করে অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৮০ বলের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও এক ছক্কায়। অপরপ্রান্তে থাকা শারমিন ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাদের ১৩৮ বলে ১৫২ রানের জুটিটি বাংলাদেশের যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ।
(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







