আবারও আনচেলত্তির সঙ্গে আলোচনায় ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে তুমুল আলোচনা। এ প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা; কিন্তু নেইমার, ভিনিসিয়ুসদের সঠিক প্রশিক্ষককেই খুঁজে পাচ্ছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন। তারা সেই প্রথম থেকেই লেগে আছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির পেছনে। তাকেই কোচ হিসেবে চাই ব্রাজিল ফুটবল কর্মকর্তাদের।
দরিভালকে বিদায় করার পর সৌদি ক্লাব আল হিলালের কোচ জর্জ হেসুসকে কোচ হিসেবে নিয়োগ দেয়াটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তাকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে জর্জ হেসুসকে ঠিক মনে ধরছে না দেশটির ফুটবল কর্মকর্তাদের। এ কারণে তারা আরেকটু সময়ক্ষেপন করতে চায়। কার্লো আনচেলত্তিকে আরেকটু বোঝাতে চায়।
এ কারণে ইএসপিএন জানিয়েছে, কার্লো আনচেলত্তির সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ এর জুন পর্যন্ত। কিন্তু ২০২২ বিশ্বকাপের পর তিতে ব্রাজিল কোচের দায়িত্ব ছাড়লে তখন থেকে আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারের পর মাদ্রিদে আনেচলত্তির ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। আবার লা লিগায়ও খুব একটা ভালো অবস্থানে নেই রিয়াল। সব মিলিয়ে মাদ্রিদে তার ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে।
যদিও আনচেলত্তি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো বিরোধ তৈরি হয়নি এবং চুক্তি সম্পন্ন করার ব্যাপারে তিনি আশাবাদী। তবে, আনচেলত্তির সামনে এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে শনিবারের কোপা ডেল রে ফাইনাল। যেখানে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) খুব নিবিড়ভাবে এই ম্যাচটি পর্যবেক্ষণ করছে। এখানে যদি বার্সার কাছে রিয়াল হেরে যায়, তাহলে এই মৌসুমটা পুরোপুরি শিরোপাশূন্য কাটাতে হবে তাদেরকে। সে ক্ষেত্রে রিয়ালে আনচেলত্তির অবস্থান আরও নড়বড়ে হয়ে যাবে। এ সুযোগটাই নিতে চায় ব্রাজিল।
আনচেলত্তিকে যখন তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘এটা নিয়ে এখন কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আমরা এ নিয়ে মৌসুমের শেষে আলোচনা করবো।
তবে একটি সূত্র ইএসপিএনকে বলেছে, ‘এরই মধ্যে আনচেলত্তির প্রতিনিধি এবং সিবিএফের প্রতিনিধির মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে।’ একজন এজেন্ট এবং দুইজন ব্রাজিলিয়ান প্রতিনিধি এরই মধ্যে মাদ্রিদে এসে অবস্থান করছেন। তারা প্রতিদিনের রিপোর্ট পাঠাচ্ছে ব্রাজিলে। এরই মধ্যে তারা ব্রাজিলের কোচ হওয়া নিয়ে বৈঠক করেছে আনচেলত্তির ছেলে ডেভিড এবং তার প্রতিনিধিদের সঙ্গে।
তবে, এটা ঠিক আনচেলত্তির রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির একটা কিনারা না করা পর্যন্ত দুই পক্ষেরই কেউ সামনে আগাবে না বলে জানিয়ে দিয়েছে।
(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








