আইপিএল পুনরায় শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও
স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ মে থেকে। এবার ঘোষণা এলো স্থগিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুরও, তারিখ আইপিএলের মতোই ১৭ মে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক্স-বার্তায় (সাকে টুইটার) পিএসএল পুনরায় মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ মে বাকি অংশ শুরু হয়ে ফাইনাল হবে ২৫ মে।
তবে নাকভির টুইটে পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাকি ম্যাচগুলো পাকিস্তানেই হবে কিনা। লিগে আটটি ম্যাচ বাকি আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো খুব দ্রুত এই মৌসুমটা শেষ করতে চায়।
পিএসএল কর্তৃপক্ষ সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে নির্দিষ্ট তারিখ এবং ভেন্যু নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা। জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ফিরে আসার সম্ভাবনা কম। যার প্রভাব পড়বে স্কোয়াডগুলোতে।
কিছু ফ্র্যাঞ্চাইজি অন্যদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের পুনরায় যোগদানের বিষয়ে বেশি আত্মবিশ্বাসী। এমনকি পিসিবি রিপ্লেসমেন্ট ড্রাফট করার কথাও ভাবছে। যদিও সেই ড্রাফটে ভালোমানের খেলোয়াড় পাওয়া নিয়ে সংশয় আছে।
বেশ কয়েকজন স্টেকহোল্ডার বলেছেন যে, লিগ স্থগিত করার সময়কালের অস্থিরতার কারণে পিসিবি যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলে মৌসুমের বাকি সময় বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, পিএসএল এক পর্যায়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন বিকল্পের মধ্য দিয়ে যায়।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার পর পিসিবি প্রথমে করাচিতে টুর্নামেন্টটি স্থানান্তরের কথা ভেবেছিল, কিন্তু শুক্রবার সকালে ঘোষণা করেছিল যে এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পরে, সেই দিনই আইপিএলও স্থগিত হওয়ার সাথে সাথে পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এদিকে পিএসএল ২৫ মে শেষ হলে নিশ্চিতভাবেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি বদলাতে হবে। বাংলাদেশের পাকিস্তান যাওয়ার কথা ২১ মে। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে।
(ওএস/এএস/মে ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







