বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে সিরিজ হারের পর পাকিস্তানেও পরাজয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে ৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন বাহিনী।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২০১ রান তোলে। জবাবে সফরকারী বাংলাদেশ ১৯.২ ওভারে ১৬৪ রান করে অলআউট হয়েছে।
বল হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে পাকিস্তানের ওপেনার সাঈম আইয়ুবকে শূন্য রানে ফেরান শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে ফখর জামানকে তুলে নেন শরিফুল ইসলাম। পরে মোহাম্মদ হারিস ও সালমান আঘা ৪৮ রানের জুটি গড়েন।
হারিস ফিরে যান ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। অধিনায়ক সালমান আঘা ৩৪ বলে ৫৬ রান করেন। আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
ঝড়ো ইনিংস খেলেন পিএসএলে দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরা হওয়া হাসান নওয়াজ। ২২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। রান বাড়িয়ে নেওয়ার কাজটা শেষে করেন শাদাব খান। তিনি ২৫ বলে ৪৮ রান যোগ করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
২০২ রানের লক্ষ্যে নেমে শুরুতে বাংলাদেশ দলের ওপেনার পারভেজ ইমন ৪ রান করে ফিরে যান। অন্য ওপেনার তানজিদ তামিম ভালো শুরু করে ১৭ বলে ৩১ রান করে আউট হন। তিনি তিনটি ছক্কা ও দুটি চার মারেন। লিটন দাসের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৮ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক তিনটি ছক্কা ও একটি চার মারেন। তিনি ১২ ওভারের শেষ বলে দলের ১০০ রানে আউট হন।
তখনও ম্যাচে ছিল বাংলাদেশ। কিন্তু পরের ব্যাটাররা যাওয়া-আসার মিছিল শুরু করায় অলআউট হতে হয় ফিল সিমন্সের শিষ্যদের। চারে নামা তাওহীদ হৃদয় ২২ বলে ১৭ রান করে আউট হয়ে যান। শামীম হোসেন (৪), রিশাদ হোসেন (৪) পুরোপুরি ব্যর্থ হন। জাকের আলী ২১ বলে তিন ছক্কা ও এক চারে ৩৬ রান করে আউট হলে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন দীর্ঘ বিরতি দিয়ে জাতীয় দলে ফেরা পাকিস্তানের পেসার হাসান আলী। তিনি দুই ওপেনার ইমন ও তামিমকে ফেরান। জাকেরকেও শিকারে পরিণত করেন হাসান। ৩.২ ওভারে ৩০ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন। শাদাব খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট।
বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদী ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন। শরিফুল ৩ ওভারে ৩২ রান খরচা করে ২ উইকেট নেন। হাসান মাহমুদ ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। ২ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তানজিম সাকিব। রিশাদ হোসেন ৪ ওভারে ৫৫ রান খরচা করে ১ উইকেট নেন। শামীম পাটোয়ারী ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট।
(ওএস/এএস/মে ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







