আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন
স্পোর্টস ডেস্ক : আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই আগ্রাসী ডানহাতি ব্যাটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিদায়বার্তায় ক্লাসেন লেখেন, “আজ আমার জন্য এক দুঃখের দিন। কারণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। এটা আমার ও আমার পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তে এসেছি, তবে মন থেকে একেবারে শান্তিতে আছি। ”
দক্ষিণ আফ্রিকার হয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ক্রিকেটজীবনের সহযাত্রী ও কোচদের প্রতি।
তিনি লিখেছেন, “এই পথচলায় আমি অনেক বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলেছি, যা সারাজীবন ধরে রাখব। প্রোটিয়াদের হয়ে খেলার সুবাদে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যারা আমার জীবন বদলে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মতো যথাযথ শব্দ খুঁজে পাচ্ছি না। আমার জাতীয় দলের পথটা অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন ছিল। এই যাত্রায় কিছু কোচ ছিলেন যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন—তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। প্রোটিয়া ব্যাজ বুকে ধারণ করে মাঠে নামা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। ”
স্পিনারদের বিপক্ষে তার অনন্য 'হুইপ-পুল' শটটি তাকে সব সংস্করণেই ভয়ংকর ব্যাটারে পরিণত করেছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্লাসেন।
একদিনের ক্রিকেটে ৬০ ম্যাচে তার রান ২ হাজার ১৪১, গড় ৪৩.৬৯। সর্বোচ্চ স্কোর ১৭৪। টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার রান, স্ট্রাইক রেট ১৪১.৮৪, সর্বোচ্চ স্কোর ৮১।
এর আগেই ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্লাসেন। লাল বলের ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র চারটি ম্যাচ।
৩৩ বছর বয়সী ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো খেলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আজ সকালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।
(ওএস/এএস/জুন ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








