হামজাদের ম্যাচের নিরাপত্তায় সোয়াট
স্পোর্টস ডেস্ক : গেল ৪ জুন বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। দর্শকরা গেট ভেঙে প্রবেশ করেন স্টেডিয়ামে ও তিনজন সমর্থক গ্যালারি টপকে ঢুকে যান সোজা মাঠে। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার মাঠে নামছে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী—সোয়াট। আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (৯ জুন) বেলা ১১টায় জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে সোয়াট। এ ছাড়া ম্যাচের দিনও নিরাপত্তার বিষয় দেখভাল করবে।
তিনি বলেন, ম্যাচ কমিশনারসহ আজ স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা পরিদর্শন করা হয়েছে। আমরা ঢাকা মহানগর পুলিশের সঙ্গেও সব সময় যোগাযোগ রাখছি।
গোলাম গাউস বলেন, সিঙ্গাপুর ম্যাচে ভুটান ম্যাচের তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে।
জানা গেছে, এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১০ জুন) স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।
১০ জুন ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। তবে অনেক ফুটবলপ্রেমী সেদিন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। তাই সে বিষয়টি মাথায় রেখে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে। এ ছাড়া অন্য বিভাগীয় শহরেও ফেডারেশন কিংবা ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনের কথা ভাবা হচ্ছে।
প্রসঙ্গত, চার বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যদি আবারও বড় ধরনের অব্যবস্থাপনা দেখা দেয়, তবে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির মুখে পড়তে পারে বাফুফে। বসুন্ধরা কিংস অ্যারেনায় এর আগেও নিরাপত্তা ঘাটতির কারণে বেশ কয়েকবার জরিমানা গুনতে হয়েছে। তাই এবার জাতীয় স্টেডিয়ামে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন।
(ওএস/এসপি/জুন ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








