বাংলাদেশ-মরক্কো প্রীতি ম্যাচের প্রস্তাব দিলেন ক্রীড়া উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে মরক্কো জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বুধবার (২ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (FRMF) পরিদর্শনের সময় তিনি এই প্রস্তাব দেন।
পরিদর্শনকালে উপদেষ্টাকে মরক্কো ফুটবল ফেডারেশনের আধুনিক ফুটবল কমপ্লেক্স ঘুরিয়ে দেখানো হয়। এতে ছিল উন্নত প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও পুনর্বাসন কেন্দ্র, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া অবকাঠামো।
ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ এ সময় তাকে স্বাগত জানান এবং মরক্কোর ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আলোচনায় দুই দেশের ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।
আসিফ মাহমুদ মরক্কোর আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং দেশটির ফুটবল সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, 'বাংলাদেশে মরক্কো জাতীয় দলের প্রচুর ভক্ত রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পর। '
এই প্রেক্ষাপটে তিনি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে বলে মন্তব্য করেন।
এছাড়া বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক মানের একটি ইকোসিস্টেম গড়ে তুলতে মরক্কোর অভিজ্ঞতা, পরামর্শ ও দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উভয়পক্ষই আশা প্রকাশ করে, এই পরিদর্শন হবে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার একটি কার্যকর ও টেকসই সূচনা।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








