নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি মেসি, জয়হীন মিয়ামি
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত খেলায় লিওনেল মেসি ও জর্দি আলবাকে ছাড়া খেলতে নামে এফসি সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রবিবার সকালে মিয়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এমএলএস অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসি ও আলবাকে। যে কারণে আজকের ম্যাচটিতে খেলতে পারেননি তারা।
দুই প্রধান তারকা দলে না থাকলেও সিনসিনাটির কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় মিয়ামি। ১০ দিন আগে এই সিনসিনাটির কাছেই ৩-০ গোলে হেরেছিল মিয়ামি। ওই ম্যাচে খেলেছিলেন মেসিও।
ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে প্রায় জয়সূচক গোল করেই ফেলেছিল সিনসিনাটি। কিন্তু মিয়ামির নোয়া অ্যালেন ফাউলের শিকার হওয়ায় সফরকারীদের গোলটি বাতিল করে দেওয়া হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউ দেখেও গোল বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন মাঠের রেফারি টরি পেনসো।
মেসির অনুপস্থিতিতে মিয়ামি আক্রমণে ভরসা রেখেছিল লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দের ওপর। এই দুই ফরোয়ার্ডকে নিয়েও আত্মবিশ্বাসী ছিল স্বাগতিকরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই দুটি দারুণ সুযোগ তৈরি করে মিয়ামি।
মেসির পরিবর্তে শুরুর একাদশে নামা ফাফা পিকল্ট ১১ মিনিটে হেডে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু সিনসিনাটির গোলরক্ষক রোমান সেলেন্তানো সেটি রুখে দিয়ে টানা তৃতীয় ও মিয়ামির বিপক্ষে দ্বিতীয়বার ক্লিন শিট অর্জন করেন।
মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ইনজুরিতে থাকায় রোকো রিওস নভো শুরুর একাদশে জায়গা পান। তিনিও ক্লাবের পক্ষে ক্লিন শিট ধরে রাখেন।
মিয়ামির বিপক্ষে আগের ম্যাচে দুই গোল করা সিনসিনাটির তারকা খেলোয়াড় ইভান্ডার এই ম্যাচে গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক দারুণ সুযোগ পেলেও তার ক্লোজ রেঞ্জ শট লক্ষ্যভ্রষ্ট হয়।
পুরো ম্যাচে মিয়ামি শট নেয় ১৩টি, আর সিনসিনাটি নেয় ৮টি। তবে লক্ষ্যে শটের দিক থেকে সিনসিনাটির সংখ্যা ছিল বেশি, ৪টি। যেখানে মিয়ামি নিয়েছিল ৩টি অন-টার্গেট শট।
(ওএস/এএস/জুলাই ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- চড়ুইভাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








