বাংলাদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী ও সামিত সোমের আগমনে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে দেশের ফুটবলে। স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি সেই জোয়ার ছুঁয়ে গেছে ফুটসালেও। এতদিন উপেক্ষিত থাকা এই খেলার বিকাশে বড়সড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই যাত্রার সূচনাতেই আন্তর্জাতিক মানের এক কোচকে দায়িত্বে এনেছে সংস্থাটি; ইরানের সাঈদ খোদারাহমি।
শনিবার রাতে ঢাকায় এসে রোববার সংবাদ সম্মেলনে হাজির হন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের সঙ্গে বসে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আবেগভরা কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আজ ফুটসালের জন্ম হয়েছে। এটি এখনো শিশু, আর ইরান সেই দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়। এই শিশুকে বড় করে তোলার দায়িত্ব আমি নিতে চাই। ’
ইরানে প্রায় প্রতিটি গ্রামে একটি করে ফুটসাল স্টেডিয়াম থাকলেও বাংলাদেশে নেই স্থায়ী কোনো অবকাঠামো। তবুও সাঈদ আশাবাদী। বললেন, ‘মিয়ানমারে যখন দায়িত্ব নিয়েছিলাম, সেখানেও একই অবস্থা ছিল। এখন তারা অনেক উন্নতি করেছে। আমি চাই, একদিন বাংলাদেশের মানুষও আমাকে মনে রাখুক। ’
দুই দশকের কাছাকাছি সময় ধরে ফুটসাল কোচিংয়ে যুক্ত রয়েছেন সাঈদ। শুধু ইরান নয়, মিয়ানমারের জাতীয় নারী ও পুরুষ ফুটসাল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন এএফসি’র ফুটসাল ইন্সট্রাক্টর হিসেবেও। তার কোচিংয়ে মিয়ানমারের র্যাঙ্কিং ১০৩ থেকে উঠে আসে ৮০-তে।
আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় বসছে এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্ব। সেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। কোচ সাঈদের অধীনেই হবে এই অভিষেক। তার ভাষায়, ‘চ্যালেঞ্জটা কঠিন, তবে অসম্ভব নয়। ’
বাছাইপর্বের জন্য প্রাথমিকভাবে ৫৩ জন খেলোয়াড়ের ট্রায়াল শুরু হয়েছে। সেখান থেকে দুই ধাপে বাছাই করে ২৪ জনের একটি তালিকা আগামী ১৯ আগস্টের মধ্যে এএফসিতে জমা দিতে হবে। চূড়ান্ত স্কোয়াড হবে ১৪ জনের—যার মধ্যে থাকবে ২ জন গোলরক্ষক ও ১২ জন আউটফিল্ড খেলোয়াড়।
২০০৮ সালে একটি ঘরোয়া টুর্নামেন্টের পর থেকে ফুটসাল নিয়ে কার্যত নিষ্ক্রিয় ছিল বাফুফে। এবার পরিস্থিতি পাল্টাতে চায় তারা। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ‘পুরুষদের পাশাপাশি নারী ফুটসাল লিগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। বিশ্ব যেদিকে যাচ্ছে, আমাদেরও সেই দিকেই এগোতে হবে। ’
তবে চ্যালেঞ্জ যে অনেক, সেটা সবাই স্বীকার করছেন। দেশে এখনো ফুটসালের জন্য নির্ধারিত কোনো ইনডোর ভেন্যু নেই। আপাতত হ্যান্ডবল ফেডারেশন ও মিরপুর ইনডোর স্টেডিয়াম ব্যবহার করেই অনুশীলন চালানো হবে। তবে বাফুফে জানিয়েছে, সরকারের সঙ্গে মিলে একটি নির্ভরযোগ্য অবকাঠামো গড়ার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে সাঈদ বলেন, ‘বাংলাদেশে কতজন ফুটসাল কোচ আছেন? কতজন রেফারি, কতজন খেলোয়াড়? আমি যখন এসব প্রশ্ন করি, তখন বুঝি এটা সত্যিই শুরু। কিন্তু শুরু হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’
তিনি আরও বলেন, ‘আপনাদের শুধু ঢাকার ফুটবলের কথা ভাবলে চলবে না। বাংলাদেশের অন্যান্য জেলাতেও হয়তো তারকা ফুটসাল খেলোয়াড় লুকিয়ে আছেন। তাদের খুঁজে পেতে হলে শক্তিশালী লিগ গড়ে তুলতে হবে, সব জেলায় তৈরি করতে হবে স্টেডিয়াম। ’
বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ সাঈদ নিজের ব্যক্তিগত অনুভূতিও ভাগ করে নেন। বলেন, ‘এখানে আসার আগে পরিবার বলেছিল, হয়তো খাবার খেতে পারব না। কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন ইরানেই আছি। খুব ভালো আছি। ’
এই উন্নয়নের পথ যে একক কারও পক্ষে সম্ভব নয়, সেটাও স্পষ্ট করে দেন সাঈদ। বলেন, ‘আমাকে ভালো বলার দরকার নেই। ভুল করলে বলবেন, আমি শিখব। উন্নতির জন্য সমর্থন করবেন, ধ্বংস করার জন্য নয়। ’
সাঈদ খোদারাহমির হাত ধরে নতুন করে যাত্রা শুরু করল বাংলাদেশের ফুটসাল। এই যাত্রা কত দূর যাবে, তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত—ফুটবলের পাশাপাশি এবার ফুটসালও জায়গা করে নিচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে।
(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







