লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই চমক দেখাল বাংলাদেশ।
বুধবার ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করলো পিটার বাটলারের শিষ্যরা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। একটি গোল করেন মিডফিল্ডার মুনকি আক্তার। লাওসের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আন্না কিও ওনসি।
খেলার শুরুতেই কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার কিকে হেড নেন তৃষ্ণা রানী সরকার, কিন্তু লাওসের গোলরক্ষক থংসামুদ ভংখাম্ফান সহজেই বল ধরে ফেলেন।
১১ মিনিটে লাওসের দুটি দারুণ আক্রমণ আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা এবং অধিনায়ক আফঈদা। কয়েক মিনিট পরই মুনকির লং পাসে শান্তি মার্ডি দারুণ একটি সুযোগ তৈরি করলেও গোল হয়নি।
১৬ থেকে ২৪ মিনিটের মধ্যে গোলের জন্য মরিয়া আক্রমণ চালায় বাংলাদেশ। তৃষ্ণা, স্বাগরিকা এবং পূজা দাস একাধিকবার সুযোগ তৈরি করলেও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত।
শান্তির কর্নার থেকে বক্সের মধ্যে লাফিয়ে উঠে দারুণ হেডে গোল করেন সাফ টুর্নামেন্টে ৮ গোল করা সাগরিকা। বিরতির আগে আরও একটি সুযোগ পেয়েছিলেন পূজা দাস, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসায় লিড বাড়ানো সম্ভব হয়নি।
বিরতির পরেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মুনকি ও শান্তি সহজ সুযোগ মিস করেন। অবশেষে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি।
শান্তি মার্ডির পাস থেকে তৃষ্ণা রানী সরকার দারুণভাবে বল দেন মুনকিকে। প্রতিপক্ষ অধিনায়ক ও এক ডিফেন্ডারকে কাটিয়ে বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে গোল করেন এই মিডফিল্ডার।
৭২ মিনিটে কর্নার থেকে সাগরিকার হেড আবার পোস্টে লেগে ফিরে আসে। ৮১ মিনিটে তাকে হতাশ করেন লাওস গোলরক্ষক ভংখাম্ফান।
৮৬ মিনিটে লাওসের ফরোয়ার্ড আন্না কিও ওনসি বাংলাদেশের তিন ডিফেন্ডারকে কাটিয়ে একটি গোল পরিশোধ করেন। ফলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে।
কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই জয়ের সিলমোহর দেন মোসাম্মৎ সাগরিকা। মুনকির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে তৃষ্ণা শট না নিয়ে বল বাড়িয়ে দেন পোস্টের অপর পাশে থাকা সাগরিকার পায়ে। তার হালকা টোকায় বল জড়িয়ে যায় জালে।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের ডাগআউট। লাওস সফরের প্রথম ম্যাচেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।
(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
-1.gif)








