‘পরের ১৫-২০ বছরও চেন্নাইয়েই থাকব’
স্পোর্টস ডেস্ক : বয়সটা বসে নেই। গত মাসে ৪৪তম জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এই পরিস্থিতিতে ধোনিভক্তদের মনে একটাই প্রশ্ন। আর কত বছর তাকে খেলতে দেখা যাবে? আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ধোনি?
কৌতুহলী এই প্রশ্নের জবাব দিয়েছেন ধোনি নিজেই। যদিও কতদিন খেলবেন সেটা স্পষ্ট করেননি, তবে জানিয়েছেন পরের ১৫-২০ বছর চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকতে চান।
সম্প্রতি চেন্নাইয়ে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তিনি কি আগামী মৌসুমেও আইপিএলে খেলবেন? জবাবে ধোনি বলেন, আমি সব সময় বলেছি, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আবার হলুদ জার্সি পরব কি না, তা হলে বলব, আমি সবসময় হলুদ জার্সিই পরব। সেটা আমি খেলোয়াড় হিসাবে পরছি কি না, তা অন্য বিষয়।
তার পরেই ধোনি চেন্নাইয়ে তার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দেন। তিনি বলেন, আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব। পরের ১৫-২০ বছরও চেন্নাইয়েই থাকব।
গত তিন বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসরের জল্পনা চলছে। ২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবারের জন্য আইপিএল জেতানোর পর ধোনি জানিয়েছিলেন, সমর্থকদের কথা ভেবে আরও এক বছর খেলতে চান।
গত দুই মৌসুমে ধোনির খেলা দেখে বোঝা গিয়েছে, তার সমস্যা হচ্ছে। হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ব্যাট করতেও সমস্যা হয় তার। তারপরেও ধোনি খেলছেন। গত মৌসুমে চোটের কারণে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর আবার ধোনিকে অধিনায়ক করে চেন্নাই। ধোনি জানিয়েছেন, আগামী মৌসুমে আবার রুতুরাজই অধিনায়ক হিসাবে ফিরবেন। তবে ধোনি আগামী মৌসুমেও খেলবেন কি খেলবেন না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








