ক্ষোভে পিএসজি ছাড়লেন চ্যাম্পিয়ন্স লিগজয়ী গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক : জিয়ানলুইজি দোন্নারুমা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি আর প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকছেন না। আজ বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপে স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন ২০২৪-২০২৫ মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই গোলরক্ষক।
ইতালির এই গোলরক্ষক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় প্যারিস সমর্থকরা, প্রথম দিন থেকেই আমি মাঠের ভেতর ও বাইরে সবকিছু দিয়েছি আমার জায়গা অর্জন করতে এবং প্যারিস সেন্ট-জার্মেইনের গোলপোস্ট রক্ষা করতে। দুর্ভাগ্যবশত কেউ সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর দলের অংশ হতে পারবো না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারবো না। আমি হতাশ ও মনঃক্ষুণ্ণ।’
এর আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, এই কঠিন সিদ্ধান্তের ১০০ শতাংশ দায় তার। তিনি স্কাই ইতালিকে বলেন, ‘দোন্নারুমা বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, এতে কোনো সন্দেহ নেই। ব্যক্তি হিসেবেও সে অসাধারণ। কিন্তু এটাই শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জীবনের বাস্তবতা। এই ধরনের সিদ্ধান্ত সহজ হলে যে কেউ নিতে পারতো। সিদ্ধান্ত এ কারণে নেওয়া হয়, দলের জন্য যে ধরনের গোলরক্ষকের প্রোফাইল দরকার।’
গত শনিবার লিলে থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়েকে কিনেছে পিএসজি। যার ট্রান্সফার ফি ছিল ৪ কোটি ইউরো (৪৭ মিলিয়ন ডলার) এবং সম্ভাব্য ১ কোটি ৫০ লাখ ইউরো (১৭ মিলিয়ন ডলার) বোনাস। সূত্রে জানা গেছে, শেভালিয়েকে মূলত নতুন নাম্বার ওয়ান গোলরক্ষক হিসেবেই দলে আনা হয়েছে।
ক্লাব এখন দোন্নারুমাকে রাখতে চায় না। এই মৌসুমে তাদের স্কোয়াডে দুইজন শীর্ষ গোলরক্ষক রয়েছে। সূত্রের দাবি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান ইতোমধ্যে দোন্নারুমার এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগ করেছে।
২৬ বছর বয়সী দোন্নারুমা চেয়েছিলেন চুক্তি নবায়ন করতে। কারণ তার বর্তমান চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি ছিল। কিন্তু কোনো সমঝোতা হয়নি। ইতালিয়ান এই গোলরক্ষক মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো বেতন পেতেন, যা স্কোয়াডের মধ্যে সর্বোচ্চ বেতনের একটি।
উচ্চ স্যালারি হলেও সেটি আরও বৃদ্ধির দাবি করেছিলেন দোন্নারুমা। গত দুই বছর ধরে স্পোর্টিং ডিরেক্টর লুইস কামপোস যে নতুন বেতন কাঠামো (বেসিক স্যালারি কম, পারফরম্যান্সভিত্তিক ইনসেনটিভ বেশি) চালু করেছেন, সেটিও মেনে নিতে রাজি হননি তিনি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দোন্নারুমা পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে দারুণ সেভ করে দলকে প্রথমবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়ন বানান।
তবে কোচ লুইস এনরিকে এমন একজন গোলরক্ষক চেয়েছেন, যিনি বল বিতরণে (ডিস্ট্রিবিউশন) ভালো এবং পায়ে বল রেখে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। শেভালিয়ের মধ্যে সেটি তিনি দেখতে পেয়েছেন।
দোন্নারুমা সমর্থকদের উদ্দেশে আরও লেখেন, ‘আশা করি, পার্ক দে প্রিন্সেসে একবার হলেও চোখে চোখ রেখে আপনাদের বিদায় জানাতে পারবো। যদি তা না হয়, তবুও আপনারা জানবেন যে আপনাদের সমর্থন ও ভালোবাসা আমার কাছে পৃথিবীর সবকিছুর চেয়েও মূল্যবান এবং আমি তা কখনো ভুলবো না। আপনাদের দেওয়া আবেগ, জাদুকরী রাত আর আপনাদের কাছ থেকে পাওয়া আপনজনের অনুভূতি সবসময় মনে রাখবো।’
তিনি যোগ করেন, ‘আমার সতীর্থদের, আমার দ্বিতীয় পরিবারকে ধন্যবাদ প্রতিটি লড়াই, হাসি ও মুহূর্তের জন্য। তোমরা সবসময় আমার ভাই হয়েই থাকবে। এই ক্লাবের হয়ে খেলা এবং এই শহরে বসবাস করা ছিল বিরাট এক সম্মান। ধন্যবাদ, প্যারিস।’
(ওএস/এএস/আগস্ট ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








