২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে আরও এক জাঁকজমকপূর্ণ বিশ্বকাপের সময়। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান এই টুর্নামেন্টের এবারের আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন হবে তুলনামূলক সমৃদ্ধশালী দেশ দক্ষিণ আফ্রিকাতেই। টুর্নামেন্টের মোট ৫৪ ম্যাচের ৪৪টি হবে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল এই দেশটিতে। বাকি ১০ ম্যাচ আয়োজিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।
আফ্রিকা মহাদেশে সর্বশেষ পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ২০০৩ সালে। সেই আসরটি যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা দুইবার নারী বিশ্বকাপ আয়োজন করেছে; ২০০৫ সালে ওয়ানডে ও ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২৪ বছর পর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে পেরে বেশ উৎফুল্ল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকর্তারা। জমজমাট আয়োজন নিয়ে এরই মধ্যে পরিকল্পনাও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
গতকাল বৃহস্পতিবার একটি স্থানীয় আয়োজক কমিটি গঠন করেছে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যুতে।
সিএসএ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গবেরহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্লে।
সিএসএ চেয়ারম্যান পার্ল মাফোশে বলেন, ‘সিএসএ-এর লক্ষ্য হলো এমন একটি বৈশ্বিক ও অনুপ্রেরণাদায়ী আসর আয়োজন করা, যা দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যময়, অন্তর্ভুক্তিমূলক এবং একতাকে প্রতিফলিত করবে।’
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ. লীগ নেতা
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ‘জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে’
- ‘ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইরানের যে ৬ শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী
- ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
- অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
- ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
- টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী
- গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
-1.gif)








