স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত, বড় আর্থিক ক্ষতির শঙ্কা
স্পোর্টস ডেস্ক : মূল স্পনসর ছাড়াই আসন্ন এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত। গত মাসে ‘ড্রিম ১১’ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর সঙ্গে করা চুক্তি থেকে সরে দাঁড়ানোয় তৈরি হয়েছে এই সংকট।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। জাতীয় দলের লিড স্পনসরশিপ অধিকার পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদনপত্র প্রেরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করতে পারবে এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে বিড জমা দিতে হবে। তবে এর আগেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ।
গত মাসে ভারত সরকার অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল পাস করে। যেখানে রিয়েল মানি গেমিং নিষিদ্ধ করা হয়। আর ‘ড্রিম ১১’- এর মূল ব্যবসাই ছিল এই রিয়েল মানি গেমিং।
এই পরিস্থিতিতে ‘ড্রিম ১১’ বিসিসিআইকে জানায় যে, তাদেরকে চুক্তি থেকে সরে দাঁড়াতে হবে। চুক্তিতে সরকারিভাবে কোনো নিয়ম পরিবর্তন হলে বেরিয়ে যাওয়ার ধারা ছিল। সে অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকার কথা থাকলেও তা কার্যত বাতিল হয়ে গেছে। যে কারণেই নতুন স্পনসর খুঁজতে হচ্ছে বিসিসিআইকে।
চুক্তির মাঝপথে বিসিসিআইয়ের লিড স্পনসর হারানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে মোবাইল কোম্পানি ‘ওপ্পো’ তিন বছর আগেই চুক্তি থেকে সরে যায়। তখন শূন্যতা পূরণ করেছিল এডটেক কোম্পানি ‘বাইজুস’। আর ২০২৩ সালে নতুন তিন বছরের চুক্তি পায় ‘ড্রিম ১১’।
নতুন বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে- মদ উৎপাদক ব্র্যান্ড, বেটিং বা জুয়া সেবা, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত পণ্য কিংবা এমন কোনো পণ্য বা সেবা, যা জনসাধারণের নৈতিকতাকে আঘাত করতে পারে (যেমন- পর্নোগ্রাফি) এমন প্রতিষ্ঠানগুলো স্পনসর হওয়ার জন্য বিড করতে পারবে না।
এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ভারত রয়েছে গ্রুপ ‘এ’ তে ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ হবে ওমান।
অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোর পর্বে। সেই পর্বে সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








