থুতু নিক্ষেপের ঘটনায় ৬ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ
স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু নিক্ষেপের অপরাধে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিয়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। যদিও গত বৃহস্পতিবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন উরুগুয়ে তারকা। কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না, শাস্তি পেতেই হলো মিয়ামিতে লিওনেল মেসির এই সতীর্থকে।
ঘটনাটি ঘটেছে গেল রবিবার লিগস কাপের ফাইনালে। ম্যাচে মিয়ামিকে ৩-০ গোলে হারায় প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। খেলা শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সতীর্থদের ধরে রাখার চেষ্টার মাঝেই সুয়ারেজ থুতু ছোড়েন প্রতিপক্ষ স্টাফের দিকে।
সংঘর্ষে আরও জড়ান মিয়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস ও ডিফেন্ডার তোমাস আভিলেস। বুসকেটসকে প্রতিপক্ষ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি মারতে দেখা যায়, যার ফলে তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। আভিলেসকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।
সিয়াটলের কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টকেও শাস্তি দেওয়া হয়েছে। তিনি পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। কারণ তিনি লিগস কাপের প্রতিযোগিতা বিধির ৪.২.সি ধারা লঙ্ঘন করেছেন। এসব শাস্তি দিয়েছে টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটি।
কমিটির বিবৃতিতে বলা হয়, ‘চারজনকেই জরিমানার পাশাপাশি পরবর্তী লিগস কাপে (২০২৬ থেকে শুরু) তাদের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। এছাড়া মেজর লিগ সকার (এমএলএস) চাইলে আলাদা করে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’
এর আগে নিজের আচরণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান সুয়ারেজ। তিনি লেখেন, ‘এটা ছিল চরম উত্তেজনা আর হতাশার মুহূর্ত। খেলা শেষ হওয়ার পর যেসব ঘটনা ঘটেছে, সেগুলো কোনোভাবেই আমার প্রতিক্রিয়ার যৌক্তিকতা প্রমাণ করে না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত। এটা সেই চিত্র নয়, যা আমি আমার পরিবার, ক্লাব বা সমর্থকদের সামনে দেখাতে চাই।’
ইন্টার মিয়ামিও এক বিবৃতিতে জানায়, তারা ঘটনার নিন্দা জানাচ্ছে এবং সর্বোচ্চ খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








