‘ক্যাচ ড্রপ আর ব্যাটারদের খারাপ সিদ্ধান্তই হারের কারণ’
স্পোর্টস ডেস্ক : ১৩৬ রানের লক্ষ্য খুব বড় নয়। পাকিস্তানের বিপক্ষে এই লক্ষ্যটাও আরও কম হতে পারতো। বাংলাদেশ দল সহজ তিনটি ক্যাচ ফেলে দেয়। তারপর তো ব্যাটাররা যাচ্ছেতাই ব্যাটিং করে ডোবালেন। ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ বাংলাদেশ নষ্ট করলো পাকিস্তানের কাছে ১১ রানে হেরে।
বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স মনে করেন, তিনটি সহজ ক্যাচ ফেলে দেওয়া এবং ব্যাটারদের খারাপ সিদ্ধান্তই হারের কারণ।
দুবাইয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানকে শুরুতেই চেপে ধরেছিল বাংলাদেশ। একটা সময় ৫১ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। পরে তাদের লোয়ার অর্ডার ম্যাচে ফিরে আসতে সাহায্য করে।
১২তম ওভারে শাহিন শাহ আফ্রিদির সহজ ক্যাচ ফেলেন নুরুল হাসান ও শেখ মেহেদী। আফ্রিদি পরে ১৩ বলে দুটি ছক্কা হাঁকিয়ে ১৯ রান করে পাকিস্তানকে কিছুটা মোমেন্টাম এনে দেন। তার আউটের পর পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নওয়াজের একটি ক্যাচ ফেলেন, যিনি তখনো রানে ছিলেন না। নওয়াজ শেষ পর্যন্ত ১৫ বলে ২৫ রান করেন, যাতে ছিল দুটি ছক্কা ও একটি চার।
দুবাইয়ের বিখ্যাত ‘রিং অফ ফায়ার’ ফ্লাডলাইটের আলোয় অনেক সময় বল ঠিকভাবে দেখা যায় না। কিন্তু সিমন্স মনে করেন না যে, কোনো ক্যাচ ফেলার পেছনে আলো দায়ী ছিল।
তিনি বলেন, ‘যখন আমরা শাহিন ও নওয়াজের ক্যাচ ফেলি, তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। তার আগে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলাম। হয়তো কিছু ক্যাচে আলো প্রভাব ফেলতে পারে। কিন্তু যেগুলো আমরা ফেলেছি, সেগুলোর ক্ষেত্রে এমন কিছু ছিল না।’
ব্যাটিং নিয়ে সিমন্স বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে চেজের তুলনায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা খারাপ সিদ্ধান্ত নিয়েছেন। তারা পাকিস্তানের চেয়ে বেশি ছক্কা মেরেছে, কিন্তু একইসাথে অযথা বড় শট খেলতে গিয়ে উইকেটও হারিয়েছে। কেন? বাংলাদেশ কি নির্দিষ্ট কোনো ওভারের মধ্যে খেলা শেষ করতে চেয়েছিল?
সিমন্স বলেন, ‘আমাদের এই ম্যাচটা জিততে হতো, নির্দিষ্ট কোনো ওভারে নয়। কিন্তু ব্যাটাররা খারাপ সিদ্ধান্ত নিয়েছে। এমন ভুল সব দলই করে। আজ সেটা আমাদের হয়েছে। আমাদের শট নির্বাচন ভালো ছিল না।’
ব্যাটিং অর্ডারে রদবদল কি ভুগিয়েছে? সিমন্স তা মনে করেন না। তার কথা, ‘এই একই উইকেটে আমরা কয়েকদিন আগেই ১৬৯ রান চেজ করেছি (শ্রীলঙ্কার বিপক্ষে)। সেদিন আমরা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ খারাপ। ব্যাটিং অর্ডার দিয়ে ভালো বা খারাপ বোঝা যায় না। সিদ্ধান্তই আসল।’
কাল ৪ নম্বরে ব্যাটিং করেছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে যার গড় ১১, আর স্ট্রাইকরেট ১০০। এমন একজনের কি আসলেই ৪ নম্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনে ব্যাটিং করার সামর্থ্য আছে?
সিমন্স দেখালেন অদ্ভুত যুক্তি, ‘আপনি এটাকে ৪ নম্বর হিসেবে দেখছেন। আমি দেখেছি, এমন একজনকে পাঠানো হচ্ছে, যিনি তখন পেসারদের সামলাতে পারতেন। তখনো পাওয়ারপ্লে চলছিল, তাই সে ফাস্ট বোলারদের বিপক্ষে বেশি খেলতে পারত। যদি তাকে নিচে পাঠাতাম, তাহলে শুধু স্পিনারদেরই মুখোমুখি হতো। আমার কাছে তখনো জাকের আর শামীম ছিল, যারা স্পিনারদের আরও ভালো খেলে। এই ছিল পেছনের চিন্তাভাবনা।’
বাংলাদেশের দীর্ঘদিনের একটি সমস্যা হলো, তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল দলগুলোর মত স্ট্রাইকরেট ধরে রাখতে পারে না। তবে সিমন্স মনে করেন, এ সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দলটি। তবে এই ম্যাচে মূল সমস্যা ছিল জুটি গঠন করতে না পারা।
তিনি বলেন, ‘স্ট্রাইকরেটের যে ব্যবধান, সেটা ধীরে ধীরে কমে আসবে যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আমাদের ক্রিকেটাররা। তারা শিখবে কী করতে হবে এই লেভেলে। আমি একমত, আমাদের স্ট্রাইকরেট এখনো শীর্ষ পর্যায়ের নয়। কিন্তু ছক্কা মারার দিক থেকে আমরা এগিয়ে আছি। আমি মনে করি না দ্রুত রান করার ক্ষমতা আমাদের নেই। সমস্যা হলো, আমরা ইনিংস লম্বা করতে পারছি না, পার্টনারশিপ গড়তে পারছি না।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- উত্তম ও অধম
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







