‘পাকিস্তান আমার জন্মভূমি, ভারত আমার মাতৃভূমি’
স্পোর্টস ডেস্ক : সাবেক পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়া নাকি ভারতীয় নাগরিকত্ব নিতে যাচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার এক্সে (পূর্বে টুইটার) এক দীর্ঘ পোস্টে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, পাকিস্তানের জনগণের কাছ থেকে তিনি ভালোবাসা পেলেও নিজের খেলার জীবনে ধর্মীয় বৈষম্য ও জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার মুখে পড়েছিলেন।
৪৪ বছর বয়সী কানেরিয়া উইকেটকিপার নিল দালপাত-এর পর পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। তিনি ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলে মোট ২৭৬ উইকেট নিয়েছেন। এক দশকেরও বেশি সময় পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
কানেরিয়া লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি কেন পাকিস্তান নিয়ে কথা বলি না, কেন ভারতের বিষয়ে মন্তব্য করি, কিংবা আমি নাকি সবই করছি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। আমি বিষয়টা পরিষ্কার করতে চাই। পাকিস্তান ও তার জনগণের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার পাশাপাশি পাকিস্তানি কর্তৃপক্ষ ও পিসিবির পক্ষ থেকে গভীর বৈষম্যের শিকার হয়েছি, এমনকি জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টাও সহ্য করতে হয়েছে। ’
তবে নাগরিকত্বের বিষয়ে কানেরিয়া স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি এখনই ভারতীয় নাগরিকত্ব নিতে চান না। তার ভাষায়, ‘পাকিস্তান আমার জন্মভূমি (জন্মভূমি), আর ভারত আমার মাতৃভূমি। আমার কাছে ভারত এক মন্দিরের মতো পবিত্র। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি আমার মতো কেউ নিতে চান, তাদের জন্য (ভারতে) সিএএ আইন রয়েছে। ’
রাজনৈতিক উদ্দেশ্যে ভারতপন্থী মন্তব্য করার অভিযোগ নিয়েও তিনি বলেন, তার উদ্দেশ্য কেবল ‘ধর্মরক্ষা’ ও সমাজবিরোধীদের মুখোশ উন্মোচন করা। কানেরিয়ার ভাষায়, ‘যারা মনে করেন আমার কথা নাগরিকত্বের লোভে বলা, তারা সম্পূর্ণ ভুল। আমি ধর্ম ও ন্যায়ের পক্ষে দাঁড়াব, আর যারা আমাদের সমাজকে বিভক্ত করছে, সেই ভণ্ড ধর্মনিরপেক্ষদের মুখোশ উন্মোচন করে যাব। যারা আমার নিরাপত্তা নিয়ে চিন্তা করছেন, প্রভু শ্রী রামের আশীর্বাদে আমি নিরাপদ ও সুখী আছি। আমার ভাগ্য রামের হাতে। ’
(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








