‘খেলাধুলাই সামাজিক বন্ধন তৈরি করে’
স্পোর্টস ডেস্ক : ‘প্রযুক্তির উৎকর্ষতার যুগে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ফেসবুক, টুইটার (এক্স), ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন- এসবকে। এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ড খুব বেশিদিন আগের নয়। ১০ থেকে ১৫ বছরের কিংবা তারও কিছু বেশি সময়ের পুরনো। কিন্তু প্রযুক্তির কল্যাণে আসা এসব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের চেয়েও অনেক বেশি পুরনো, আদি একটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা পরিচিত। সেটা কী আপনারা জানেন? সেটা হচ্ছে খেলাধুলা। ’
‘খেলাধুলাই অতি প্রাচীনকাল থেকে মানুষে-মানুষে, সমাজে-সমাজে, রাষ্ট্রে-রাষ্ট্রে এক ধরনের বন্ধন তৈরি করে আসছে। সম্প্রীতির বন্ধন। খেলাধুলার মাধ্যমে পৃথিবীতে যুদ্ধ থেমে যাওয়ারও ইতিহাস আছে। যে সময় মানুষ প্রযুক্তির কথা জানতো না, তখন মানুষের মধ্যে সামাজিক বন্ধন তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতো খেলাধুলা। যে কারণে, খেলাধুলার সঙ্গে মানুষের সম্পৃক্ততা অতীতেও যেমন ছিল, বর্তমানেও তেমন আছে, ভবিষ্যতেও থাকবে’- কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।
ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গেমপ্লিফাই শুক্রবার চতুর্থবারের মত আয়োজন করে দিনব্যাপি স্পোর্টস কুইজ, মধ্যাহ্ন ভোজ, পুরস্কার বিতরণী এবং নৌকা ভ্রমণ। রাজধানীর অদূরে, পূর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মুক্তার আলী।
বাছাইকৃত ক্রীড়ামোদীদের মধ্যে চার রাউন্ডে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর ওই চার রাউন্ড থেকে বাছাইকৃতদের নিয়ে আয়োজন করা হয় ফাইনাল রাউন্ড। যেখান থেকে ১০জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাহিদ হাসান এমিলি এবং মুক্তার আলী।
এ সময় ক্রীড়ামোদীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন জাহিদ হাসান এমিলি। তিনি আরও বলেন, ‘গেমপ্লিফাই এমন একটি ওয়েবসাইট। যেটাকে বলা হচ্ছে ক্রীড়াপ্রেমীদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে এসে ক্রীড়ামোদীরা খেলাধুলা নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করতে পারে। কুইজে অংশ নেয়া, পোস্ট করা, পোলে অংশ নেয়া, প্রেডিকশন করা থেকে নানা ধরনের কার্যক্রমে জড়িত হতে পারে তারা। এবং আমি দেখলাম, খালি হাতেও ফেরত যায় না কেউ। প্রতিটি অ্যাকটিভিতেই কোনো না কোনোভাবে লাভবান হচ্ছেন অংশগ্রহণকারীরা। তাদেরকে ক্রেডিট দেয়া হচ্ছে। সেই ক্রেডিট দিয়ে গেমপ্লিফাই স্টোর থেকে মোবাইল, নানা ধরনের ইলেক্ট্রিক পণ্য থেকে শুরু করে অনেক কিছু অর্জন করতে পারছে। সুতরাং, আমার কাছে মনে হয়েছে, গেমপ্লিফাই শুধু একটি স্পোর্টস লাভারদের সোশ্যাল মিডিয়াই নয়, ফেসবুক-ইউটিউবের মত উপার্জনের মাধ্যমও। এ ধরণের আয়োজনের সঙ্গে যারা জড়িত, তাদের প্রতি রইলো আমার আন্তরিক মোবারকবাদ।’
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুক্তার আলী বলেন, ‘গেমপ্লিফাইকে আমি অনেকদিন ধরেই ফলো করছি। এটা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে স্পোর্টস লাভারদের একই জায়গায় নিয়ে আসার অসাধারণ একটি মাধ্যম। আপনারা গেমপ্লিফাইয়ের সঙ্গে থাকুন, গেমপ্লিফাইকে ভালোবাসুন এবং এর নানা কর্মকাণ্ডে যুক্ত হোন, তাহলে আপনারাও লাভবান হবেন আশা করি।’
গেমফ্লিফাই (gameplify.xyz) হলো ক্রীড়াপ্রেমীদের জন্য প্রথম সোশ্যাল মিডিয়া যাদের লক্ষ্য ক্রীড়াপ্রেমীদের ভার্চুয়াল এবং বাস্তব দুই জগতেই কাছে আনা। গেমপ্লিফাই প্রতিসপ্তাহে ২টি অনলাইন স্পোর্টস কুইজ, মাসে একবার অনসাইট কুইজ ও মাসে তিনটি স্পোর্টস নিউজ পোস্টিং প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এর পাশাপাশি গেমপ্লিফাই ইউজারগণ দেশ-বিদেশের খেলার সময়সূচি, ফলাফল ইত্যাদির বিষয়ে খোঁজ-খবর রাখতে পারেন। এছাড়া বাছাইকৃত তিনজন ইউজারকে গেমপ্লিফাই কর্তৃপক্ষ নিজেদের খরচে আগামী ২০২৬ বিশ্বকাপের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে।
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
-1.gif)








