‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’
স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের বিশ্বকাপই হবে তার শেষ; আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন, তিনি ফুটবল থেকে অবসর নেবেন ‘আর এক বা দুই বছরের মধ্যেই’।
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টুর্নামেন্ট হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ট্যুরিজম সামিটে এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, এই বিশ্বকাপই কি তার শেষ? রোনালদোর উত্তর ছিল স্পষ্ট, ‘নিশ্চিতভাবেই হ্যাঁ। আমি তখন ৪১ বছর বয়সী হব, এবং মনে করি সেটাই হবে বড় প্রতিযোগিতায় আমার শেষ মুহূর্ত।’
সৌদি আরবের আল নাসর ক্লাবের এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ৯৫৩ গোল করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি, যার সংখ্যা ১৪৩। তবু এখনও চোখ রাখছেন এক বিরল মাইলফলকে, ক্যারিয়ারের এক হাজার গোল পূর্ণ করা।
গত সপ্তাহে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, অবসর আর খুব দূরে নয়। মঙ্গলবার তিনি আরও পরিষ্কারভাবে বললেন, ‘সত্যি বলতে, যখন বলি শিগগিরই অবসর নেব, তখন বোঝাতে চাই এক বা দুই বছরের মধ্যেই খেলা ছাড়ব।’
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা ইউরো ২০১৬-তে পর্তুগালকে প্রথম বড় শিরোপা জিতিয়েছিলেন। তবে বিশ্বকাপ এখনও রয়ে গেছে তার স্বপ্নের ট্রফি হিসেবে।
রবার্তো মার্টিনেসের কোচিংয়ে থাকা পর্তুগাল এখনও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি। তবে বৃহস্পতিবার রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারাতে পারলেই তারা নিশ্চিত করবে মূলপর্বের স্থান।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








