বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে প্রস্তাবিত একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে রাজি হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান-ভিত্তিক জিও নিউজের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল এই সিরিজে, যেখানে শ্রীলঙ্কাকেও অংশগ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে পিসিবি খেলোয়াড়দের অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে। ডিসেম্বর মাসে পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকবেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ।
২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিবিএলের ১৫তম আসর, যেখানে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স; এই ম্যাচ দিয়েই শুরু হবে বাবর আজমের বিবিএল অভিষেক, সিডনি সিক্সার্সের জার্সিতে। বাবর ছাড়াও মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি ও হাসান খান খেলবেন আসন্ন বিবিএলে।
এর আগে নভেম্বরেই পাকিস্তান নিজেদের মাটিতে আয়োজন করছে আরেকটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে। ১৯ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর লাহোরে ২৩ নভেম্বর পাকিস্তান-জিম্বাবুয়ে ও ২৫ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন পর্ব শেষে শীর্ষ দুই দল ২৯ নভেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে ফাইনাল।
সবমিলিয়ে, ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের বিশ্রামের কথা মাথায় রেখেই ডিসেম্বরের বাংলাদেশ আয়োজিত ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








