আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
পঞ্চম দিন ভালোই লড়াই করেছে আয়ারল্যান্ড। বিশেষ করে কার্টিস ক্যাম্ফার লড়াই চালিয়ে করেছেন ৭১ রান। শেষ পর্যন্ত তাকে আর আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আউট হয়েছেন তার সঙ্গে জুটি গড়া ম্যাকব্রাইন ও গেভিন হোয়ে।
জিততে হলে গড়তে হতো ইতিহাস। লক্ষ্য অনুযায়ী জেতার সুযোগও ছিল নেই না। এরপরও দুশোর বেশি বাকি থাকা রান জিততে চাইলে দেড় সেশনে ব্যাট চালাতে হতো টি-টোয়েন্টি মেজাজে। হাতে ছিল কেবল ২ উইকেট। এমন অবস্থায় গেভিন হোয়েকে নিয়ে গড়েন ৫৪ রানের জুটি।
সেই জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান হাসান মুরাদ। ৩৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি দলীয় ২৯১ রানে। পরের বলেই বোল্ড হন ম্যাথু হাম্প্রেস। তাতেই নিশ্চিত হয়ে যায় ২১৭ রানের জয়।
পঞ্চম দিনের খেলা শুরু হলে লাঞ্চের দুই উইকেট হারিয়ে ৮ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জয়ের জন্য তখনও দরকার ছিল ২৪৬ রান। দিনের শুরুতে ২১ রান করা ম্যাকব্রাইনে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাইজুল ইসলাম বনে যান টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি বোলার। ম্যাকব্রাইনের বিদায়ে ১৮৯ রানে ৭ উইকেট হারিয়েছিল সফরকারীরা।
জর্ডান নেইল ৩০ রান করেন ওয়ানডে মেজাজে। কিন্তু তাকে বোল্ড করে দলীয় ২৩৭ রানে থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তখন পতন হয় ৮ উইকেটের।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। সমান একটি করে উইকেট মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদের ঝুলিতে।
এর আগে, চতুর্থ দিন ৬ উইকেট হারিয়েও ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয় তারা। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড চতুর্থদিন শেষে রান তোলে ৬ উইকেটে ১৭৬ রান। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল ৩৩৩ রান। ৩৪ রানে কার্টিস ক্যাম্ফার ও ১১ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান ৭৮ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনি ৫ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন মুশফিকুর রহিম।
দলীয় ২৯৭ রানের মাথায় মুমিনুল হক আউট হয়ে যান। ১১৮ বলে ৮৭ রান করেন তিনি। এ সময় ৮১ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্ট ম্যাচকে রানে রানে ভরিয়ে দিলেন মুশফিক।
মুমিনুল আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড দাঁড়ায় ৫০৮ রান।
জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। ৯ রান করে আউট হন তিনি। ১৩ রান করে আউট হন অ্যান্ডি বালবিরনি। মোট কথা শুরু থেকেই তাইজুলের ঘূর্ণি তোপে পড়ে আইরিশরা। ১৯ রান করে হাসান মুরাদের বলে আউট হন কেড কারমাইকেল।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি টেক্টর। ৮০ বলে ৫০ রান করে আউট হন তিনি। লরকান টাকার ৭ রানে আউট হন। ১৫ রান করে আউট হন স্টিনে দোহেনি। চতুর্থ দিনের খেলা শেষে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ এবং কার্টিস ক্যাম্ফার ৩৪ রানে অপরাজিত ছিলেন।
(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








