‘আমাকে অসম্মান করা হয়েছে’
স্পোর্টস ডেস্ক : আগামীকাল ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে, আর সেই তালিকায় নিজের নাম দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন বিজয়। নিজের বাদ পড়া নিয়ে সংবাদমাধ্যমের কাছে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বিসিবির এমন সিদ্ধান্তে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে বিজয় বলেন, ‘আমাকে চরমভাবে অসম্মান করা হয়েছে। অভিযোগ (ফিক্সিং) যদি প্রমাণ করতে না পারে, তবে আমার যে সম্মানহানি হলো, তার ব্যাখ্যা কে দেবে? আপনারা বিসিবিকে বলুন প্রমাণ দিতে। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমিও প্রমাণ দেখতে চাই।’
জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কি যা-তা প্লেয়ার? আমরা কি বাংলাদেশের জন্য খেলছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছি না? হুট করে নিলাম থেকে বাদ দিয়ে দেবেন, এটা কী করে সম্ভব? প্রথমে বি ক্যাটাগরি থেকে সি-তে নামিয়ে দেওয়াটাই তো অসম্মানজনক ছিল। আর সেখান থেকে এবার একেবারে নিলাম থেকেই বাদ দিলেন!’
বিজয় মনে করেন, এভাবে বাদ দেওয়ার মাধ্যমে তাকে পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এতে তো বোঝাই যাচ্ছে আমি দোষী। কিন্তু প্রমাণ দেখান। যদি প্রমাণ দেখাতে না পারেন, তবে যে অসম্মান করা হলো, এটার বিচার কে করবে?’
উল্লেখ্য, ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বিপিএল গভর্নিং কাউন্সিল শেষ মুহূর্তে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে বাদ দিয়েছে। তবে বিজয় ছাড়া আর কারা কারা এই সন্দেহের তালিকায় রয়েছেন, সে বিষয়ে বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








