ক্রিকেট কিংবদন্তি ও ফুটবল রাজার মহামিলন
স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ তৈরি হলো ভারতের ক্রীড়াঙ্গনের এক স্মরণীয় মুহূর্ত। একই মঞ্চে দেখা গেল ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। মেসির চার শহরের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর তৃতীয় গন্তব্য ছিল মুম্বাই।
ওয়াংখেড়েতে প্রায় এক ঘণ্টা সময় কাটান আর্জেন্টাইন তারকা। সেখানে তিনি তরুণ ফুটবলারদের সঙ্গে কথা বলেন, দেখা করেন শচীন টেন্ডুলকার, ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী এবং বিনোদন জগতের বিভিন্ন তারকার সঙ্গে। মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।
শচীন টেন্ডুলকার মেসির মুম্বাই সফরকে দেশের জন্য একটি সোনালি মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার জীবনের অনেক স্মরণীয় সময় কেটেছে। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কথাও স্মরণ করেন তিনি, যে সাফল্য এসেছিল এই মাঠেই। শচীনের ভাষায়, মুম্বাই স্বপ্নের শহর এবং এই মাঠে অনেক স্বপ্ন পূরণ হয়েছে। সেই মাঠেই মেসি, সুয়ারেজ ও ডি পলের উপস্থিতি মুম্বাই ও ভারতের জন্য বিশেষ মুহূর্ত।
মেসির খেলা নিয়ে আলাদা করে বলার কিছু নেই বলেও মন্তব্য করেন টেন্ডুলকার। তিনি বলেন, মেসি তার ক্যারিয়ারে সবই অর্জন করেছেন। তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও বিনয় সবাইকে অনুপ্রাণিত করে। তিনি মেসি ও তার পরিবারের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং তরুণদের অনুপ্রাণিত করতে ভারতে আসার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারতীয় ফুটবলও কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাবে।
এই অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার নিজের স্বাক্ষর করা ১০ নম্বর জার্সি উপহার দেন মেসিকে। জবাবে মেসি টেন্ডুলকারকে একটি ফুটবল উপহার দেন।
রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাইয়ে পৌঁছান মেসি। এটি ছিল তার ভারত সফরের দ্বিতীয় দিন। সোমবার নয়াদিল্লিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এর আগে শনিবার ভোরে ভারতে পৌঁছান মেসি। সফরের প্রথম ধাপ কলকাতায় হলেও সেখানে দর্শক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় বিশৃঙ্খলা তৈরি হয়। তবে হায়দরাবাদে তার পরবর্তী কর্মসূচি ছিল সুশৃঙ্খল ও সফল, যা ইতিবাচকভাবেই শেষ হয়।
(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








