ইরান সফরে অস্বীকৃতি, নিষেধাজ্ঞার পাশাপাশি ভারতীয় ক্লাবকে জরিমানা
স্পোর্টস ডেস্ক : এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’তে ইরানে যেতে অস্বীকৃতি জানানোর কারণে বড় শাস্তির মুখে পড়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের এশিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে এবং এক লাখ ডলারের বেশি অর্থদণ্ড আরোপ করেছে।
এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহনবাগানকে পরবর্তী যে এশিয়ান প্রতিযোগিতার জন্য তারা যোগ্যতা অর্জন করবে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে সর্বোচ্চ ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত।
এর পাশাপাশি ভারতীয় চ্যাম্পিয়নদের ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া এএফসি ও ইরানের ক্লাব সেপাহান এসসির যে ক্ষতি হয়েছে, তার জন্য আরও ৫০ হাজার ৭২৯ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মহাদেশীয় দ্বিতীয় স্তরের এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যে আর্থিক ভর্তুকি পাওয়ার কথা ছিল, সেটিও আর পাবে না মোহনবাগান।
গত সেপ্টেম্বরে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ইরানের ইসফাহানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। তবে নিরাপত্তা নিশ্চয়তা এবং চিকিৎসা বিমা কাভারেজ নিয়ে উদ্বেগ দেখিয়ে দলটি ইরানে যেতে অস্বীকৃতি জানায়। এর ফলে তাদের ম্যাচগুলো বাতিল ঘোষণা করে এএফসি এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই তাদের প্রত্যাহার করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহনবাগান কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছিল। তারা ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানায়। তবে প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ করে দেয় সিএএস।
একজন শীর্ষ মোহনবাগান কর্মকর্তা রয়টার্সকে বলেন, খেলোয়াড়রা মনে করেছে, এমন ঝুঁকি নেওয়া সম্ভব নয় যেখানে তাদের জীবন এবং পরিবারের ভবিষ্যৎ জড়িত। তাই ক্লাব হিসেবে তাদের পাশে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না।
ওই কর্মকর্তা আরও জানান, মোহনবাগান দলে অস্ট্রেলিয়া, স্পেন ও যুক্তরাজ্যের পাঁচজন ফুটবলার আছেন। এই দেশগুলো তাদের নাগরিকদের ইরানে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে, সেটিও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, গত বছরও ইরানের ক্লাব ট্র্যাক্টর এসসির বিপক্ষে নির্ধারিত একটি ম্যাচ খেলতে মোহনবাগান ইরানে যায়নি। ওই ম্যাচের আগের দিন ইরান থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। সেই ঘটনার পরও মোহনবাগান টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করা হয়েছিল।
সবশেষে ক্লাব সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
(ওএস/এএস/ডিসেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
- বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
-1.gif)








