‘ভারতেই খেলতে হবে এটা সত্য নয়’
স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান ইস্যুর পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বলে আগেই জানিয়েছে বাংলাদেশ। দুদিন আগে বিষয়টি আইসিসিকে জানানো হলেও গতকাল মধ্যরাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, ভার্চুয়াল মিটিংয়ে বিসিবিকে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
জানানো হয়, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। নাহয় থাকবে পয়েন্ট হারানোর ঝুঁকি।
কিন্তু ক্রিকইনফোর বলা বিষয়টি প্রত্যাখ্যাত করে বিসিবি। তারা জানায় এই ব্যাপারে আইসিসি এখনও তাদেরকে কিছুই জানায়নি।
এদিকে বাংলাদেশি এক গণমাধ্যমকে বিষয়টি মিথ্যা বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়।
আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’
‘তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কি কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা।
(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








