বিশ্বকাপ কাভারেজ থেকে বাংলাদেশি সাংবাদিকদের বাদ দিল আইসিসি
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা আগেই নিশ্চিত। এবার সেই অনুপস্থিতির তালিকায় যুক্ত হলো দেশের ক্রীড়া সাংবাদিকরাও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ কাভারের জন্য আইসিসিতে আবেদন করা সব বাংলাদেশি সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দেয়।
ফলে প্রথমবারের মতো এমন এক বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল তো থাকছেই না, থাকছেন না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও।
বহু বছর ধরেই দেশের সংবাদমাধ্যমকর্মীরা বাংলাদেশ দলের সঙ্গে দেশ-বিদেশের সিরিজ কাভার করে আসছেন। এমনকি বাংলাদেশ দল কোনো বিশ্বকাপে না খেললেও আন্তর্জাতিক আসরে সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।
দৈনিক সমকালের ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী যিনি প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করেছেন এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় মনে হচ্ছে সাংবাদিকদেরও কার্যত বয়কট করা হয়েছে। অতীতে এমনটা কখনো হয়নি। এটা হতাশাজনক এবং উদ্বেগজনক।
’
এনটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ কবীরও আইসিসির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এই প্রত্যাখ্যান বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগকেই আরও জোরালো করেছে।
বর্ষণের প্রশ্ন, ‘ভারতে না হলেও সহ-আয়োজক শ্রীলঙ্কায় সাংবাদিকদের কাজ করার সুযোগ দেওয়া যেত। সেটা না করে পুরো বিষয়টাই একতরফা সিদ্ধান্তে পরিণত করা হয়েছে।’
ক্রিকেটভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকেট ৯৭ এর সম্পাদক শিহাব আহসান খান বলেন, ‘বাংলাদেশ থাকুক বা না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক ব্যাপার।
এবার কাউকেই অনুমোদন না দেওয়া খুবই দুঃখজনক। এতে মনে হচ্ছে, বাংলাদেশ থেকে যাওয়া মানুষদেরই ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছে।’
এ সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কাভারের সুযোগ দেওয়া উচিত ছিল এবং আইসিসির অবস্থান অন্যায়।
এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।
সব মিলিয়ে, বাংলাদেশ দল ও সাংবাদিক দু’পক্ষেরই অনুপস্থিতিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে।
(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








