এপেক্স কাপ গলফ টুর্নামেন্টের পর্দা নামলো
স্টাফ রিপোর্টার : অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টটি ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত।
গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে শনিবার (৩১ জানুয়ারি) আর্মি গলফ ক্লাবের ‘গলফ গার্ডেনে’।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (এলপিআর), এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অব.), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, গলফ ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরিফুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশন্স অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী এবং পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল এ কে এম সাইফুল বাহার। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডি এবং জুনিয়র- এই পাঁচটি ক্যাটাগরিতে মোট ৮১৩ জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন, যা এই ভেন্যুতে আয়োজিত অন্যতম বৃহৎ পরিসরে আয়োজিত টুর্নামেন্ট।
এছাড়াও, ভেটারান বিভাগে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অব.), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব.), লেডি বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর এবারের টুর্নামেন্টে বিজয়ী হন।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে (সিইও) ফিরোজ মোহাম্মদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক গলফারের অংশগ্রহণ এবং টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন এপেক্স গলফ টুর্নামেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন।
এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনন্দিত এবং ভবিষ্যতে ক্রীড়ার প্রসার, সামাজিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতা উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
০৪ এপ্রিল ২০২৬
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
-1.gif)








