‘মনে হচ্ছিল আমারই সুযোগ নেওয়া উচিত'
স্পোর্টস ডেস্ক : অদম্য টি-টোয়েন্টি কাপে শুক্রবার ধুমকেতু একাদশের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় চাপে পড়লেও সোহানের ফিনিশিং ঝড়ে শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে দুর্বার একাদশ। বিশেষ করে ম্যাচের ১৯তম ওভারে শরিফুল ইসলামকে কচুকাটা করে একাই ২৬ রান তুলে নেন তিনি, যা ম্যাচটিকে ধুমকেতুর হাতের বাইরে নিয়ে যায়। এদিন সোহানের ব্যাট থেকে আসে ৭৬ রানের ইনিংস। ৪৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।
নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী সোহান ম্যাচ শেষে নিজের পরিকল্পনা আর আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। বিশেষ করে ১৯তম ওভারের সেই ঝড় নিয়ে তিনি বলেন, ‘ওই সময় আমার কাছে মনে হচ্ছিল পরিস্থিতি ছিল আমারই সুযোগ নেওয়া উচিত। ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করেছি। নিজেকে যদি সেভাবে সুযোগ দিই, অবশ্যই নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকে।’
ইনিংসটি লম্বা করার সুযোগ কাজে লাগানো প্রসঙ্গে সোহান বলেন ‘যেহেতু এই ইনিংসটা লম্বা করার সুযোগ পেয়েছি। যখন শেষদিকে এমন সুযোগ এসেছে, সেট এবং আত্মবিশ্বাসী ছিলাম। আমার প্যাটার্নটা আসলে বুঝতে হবে, কী টাইপের পরিস্থিতি থাকে। কোনো সময় ৩-৪-৫ বল থাকলে কী হয়, যখন সময় পাচ্ছি নিজেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তখন ইনিংসটা গোছানোর আরও সুযোগ থাকে।’
প্রতিপক্ষের প্রশংসা ও ফিনিশিং দক্ষতা জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া ধূমকেতু একাদশকে হারিয়েও প্রতিপক্ষের শক্তিমত্তার কথা স্মরণ করিয়ে দেন সোহান। তিনি বলেন ‘জাতীয় দলের যে স্কোয়াডটা আছে আমার মনে হয় অনেক ব্যালেন্সড, বেস্ট দল। ভালো বোলার আছে। ভালো একটা ম্যাচ হয়েছে। সামনে আরও ম্যাচ আছে চেষ্টা করব যেন সামনে আরও ভালো খেলতে পারি।’
ফিনিশারের ভূমিকা পালন করা কতটা চ্যালেঞ্জিং, তা ব্যাখ্যা করতে গিয়ে সোহান বলেন, ‘আগেও যেটা বললাম যদি সুযোগটা নিজেকে দিতে পারি, নিজেকে সময় দিতে পারি, ইনিংস গোছানোর অনেক সময় থাকে। একইসঙ্গে অল্প সময়ের জন্য ব্যাট করলে যে ব্যাটারই থাকুক, কাজটা একটু কঠিন হয়। এটা (উপরের দিকে ব্যাট করা) আমার হাতে নয়, ঘরোয়া লিগে উপরে ব্যাট করার সুযোগ পেলে আমি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি।’
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ধুমকেতু একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। অধিনায়ক লিটন দাসের ৩৭ বলে ৪৩ রানের ইনিংসটি তাদের সম্মানজনক পুঁজিতে পৌঁছাতে সাহায্য করলেও সোহানের তান্ডবে তা যথেষ্ট প্রমাণিত হয়নি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
০৪ এপ্রিল ২০২৬
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
-1.gif)








